Monday, April 6, 2026

মহানায়কের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে, উত্তমকুমারকে নিয়ে তৈরি তথ্যচিত্রে স্থগিতাদেশ আদালতের

Date:

Share post:

মহানায়ক উত্তমকুমারকে নিয়ে তথ্যচিত্রের উপর স্থগিতাদেশ দিল আদালত। আলিপুর আদালত আগামী ২ ডিসেম্বর পর্যন্ত ওই স্থগিতাদেশ দেয়। আদালতের নির্দেশ, ওই সময়ের মধ্যে ওই তথ্যচিত্রটি সম্প্রচার করা যাবে না।

সম্প্রতি, এক চিত্র পরিচালক উত্তমকুমারকে নিয়ে তথ্যচিত্রে
তৈরি করেন। সেটি সম্প্রচারের দিনও ধার্য হয়। উত্তমকুমারের পরিবারের তরফে আইনজীবী জয়ব্রত আইচ ও রাজুরাম সাউয়ের অভিযোগ, ওই ডকু ফিচারের ট্রেলার দেখে তাঁদের মনে হয়েছে, যে এতে মহানায়কের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। সেই কারণেই তাঁরা আলিপুর আদালতে মানহানির মামলা দায়ের করেন। পাশাপাশি, স্থগিতাদেশ চেয়েও আবেদন করা হয়। এরপরই আদালত এই আদেশ দেয়।

Related articles

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...