Friday, June 26, 2026

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

Date:

Share post:

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার গুরুত্বপূর্ণ শুনানি সুপ্রিম কোর্টে (Supreme Court)। ট্রাইবুনাল (SIR Appellate Tribunal) ও নাম বাদ পড়া ভোটারদের নিয়ে কী সিদ্ধান্ত শোনায় প্রধান বিচারপতির বেঞ্চ, অপেক্ষায় গোটা বাংলা।

বিচার বিভাগীয় আধিকারিকদের পর্যবেক্ষণে বাদ পড়া ভোটারদের ভবিষ্যৎ একমাত্র নির্ভর করছে সুপ্রিম কোর্টের নির্দেশে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) তৈরি করা ১৯ সদস্যের ট্রাইবুনালের উপর। অথচ সুপ্রিম কোর্ট বারবার নির্দেশ দেওয়া সত্ত্বেও সেই ট্রাইবুনাল এখনও পর্যন্ত চালু করেনি নির্বাচন কমিশন। এই পরিস্থিতিতে ৬ এপ্রিল, সোমবার প্রথম পর্বের নির্বাচনের (first phase election) মনোনয়ন জমার (nomination file) শেষ দিন। কী হবে মঙ্গলবারের ভোটার তালিকা (voter list), তা নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশের অপেক্ষা সোমবার।

আরও পড়ুন : ট্রাইবুনালে উত্তর দিতে পারল না কমিশন! প্রযুক্তির কারণে বাদ পড়া নাম তোলার নির্দেশ

ইতিমধ্যে রবিবার ট্রাইবুনাল (Appellate Tribunal) প্রথম একটি মামলার নিষ্পত্তি করেছে, যেখানে স্পষ্ট দেখা গিয়েছে নির্বাচন কমিশনের প্রযুক্তিগত সমস্যায় বাদ পড়া ভোটাররা আদতে রাজ্যের ন্যায্য ভোটার। এই পরিস্থিতিতে বিচার বিভাগীয় আধিকারিকদের পর্যবেক্ষণ যে ২৩ লক্ষ ভোটারের নাম নতুন করে বাদ পড়েছে তাঁরা কিভাবে বিচার পাবেন তারই উত্তর সোমবার সুপ্রিম কোর্টের শুনানি থেকে প্রত্যাশা করছেন তাঁরা।

Related articles

কুণালের আর্জির ২৪ ঘণ্টার মধ্যেই অ্যাকশন! শ্রমিকদের বিনামূল্য খাবারের ব্যবস্থা মুখ্যমন্ত্রীর

আগের দিন বিধানসভার করিডরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)কাছে আর্জি তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের (Kunal Ghosh)। আর পরেরদিন...

কেতন খুনে নয়া মোড়! নিজেকে নির্দোষ প্রমাণে মরিয়া সিয়া

পুনের রিয়েল এস্টেট ব্যবসায়ী কেতন আগরওয়াল (২৫) খুনে বিস্ফোরক মোড়! পুলিশের সামনে নিজেকে নির্দোষ প্রমাণ করতে মরিয়া হয়ে...

রামমন্দিরে ৩৫০০ কোটির অনুদান নয়ছয়! গ্রেফতার ৮ কর্মী

অযোধ্যার রাম মন্দিরের ভক্তদের দেওয়া অনুদান আত্মসাতের অভিযোগ ঘিরে দেশজুড়ে শোরগোল পড়ে গিয়েছে। এবার অনুদান চুরির অভিযোগে গ্রেফতার...

ম্যাঙ্গালোরের মঞ্চে DDLJ ম্যাজিক ‘পাঠান’ শাহরুখের 

বয়স যে সংখ্যা মাত্র, কাজের প্রতি ভালোবাসা আর ১০০ শতাংশ পেশাদারিত্ব থাকলে যে সিনিয়র সিটিজেন হয়েও নয়ের দশকের...