Friday, June 26, 2026

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

Date:

Share post:

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর প্রথম নির্বাচনী জনসভা (election public meeting) পূর্ব বর্ধমানের (East Burdwan) পূর্বস্থলী দক্ষিণের সমুদ্রগড়ে। সোমবার বেলা ১১.৩০-এ সমুদ্রগড় থেকে পূর্বস্থলী দক্ষিণ, পূর্বস্থলী উত্তর ও নদিয়ার নবদ্বীপ বিধানসভা কেন্দ্রের প্রার্থীদের সমর্থনে প্রচার করবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এই কেন্দ্রগুলিতে নির্বাচন ২৯ এপ্রিল।

এদিন আরও দুটি জনসভা রয়েছে তৃণমূল নেত্রীর। সেই দুটি অনুষ্ঠিত হবে নদিয়া জেলায়। বেলা ১২.৩০-এ নাকাশিপাড়ার বেথুয়াডহরিতে জেলার তিন কেন্দ্রের প্রার্থীদের সমর্থনে তাঁর জনসভা। পলাশিপাড়ার প্রার্থী রুকবানুর রহমান, কালীগঞ্জের প্রার্থী আলিফা আহমেদ ও নাকাশিপাড়ার প্রার্থী কল্লোল খায়ের সমর্থনে জনসভা।

আরও পড়ুন : ভবানীপুরে বাড়ির সামনে হামলা! মনোনয়নে বিজেপির অসভ্যতার মুখোশ খুললেন মমতা

এদিনের তৃতীয় ও শেষ জনসভা নদিয়ার শান্তিপুরে। সেখানে শান্তিপুরের (Santipur) প্রার্থী ব্রজকিশোর গোস্বামীর সমর্থনে প্রচার চালাবেন তিনি। মতুয়া (Matua) অধ্যুষিত শান্তিপুর কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) এই জনসভা সোমবার অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

Related articles

তারাতলার ঘটনায় ব্যথিত, ‘প্রায়শ্চিত্ত’ করতে তৃণমূল ছাড়লেন বিশ্বরূপ!

কলকাতা পুরসভার (KMC) ৪৮ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর বিশ্বরূপ দে (Former Councillor Biswarup Dey) তারাতলার বিপর্যয়ে মানসিক কষ্টে...

পঞ্চম শ্রেণির পড়ুয়ার উপর অমানবিক নির্যাতন! অধরা অভিযুক্ত

সামান্য এক ঘটনাকে কেন্দ্র করে সামনে এসেছে শিউরে উঠার মতো নির্যাতনের অভিযোগ। দক্ষিণ ২৪ পরগনার (South 24 Pargana)...

আটবছর পর কাকদ্বীপে সিপিএম দম্পতি খুনে গ্রেফতার ১০

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari) বিধানসভায় নির্দেশের পরেই অ্যাকশন। দীর্ঘ আটবছর পর কাকদ্বীপে সিপিএম দম্পতি (CPM Couple Murder...

এবার সরকারি কর্মীদের সাপ্তাহিক ছুটিতেও কোপ! বিজ্ঞপ্তি জারি নবান্নের

বেসরকারি সংস্থায় এই বিড়ম্বনা আছেই- মালিকপক্ষের মর্জিতে ছুটির দিনেও অফিসে আসতে হয় অনেক কর্মীকেই। কিন্তু শনি-রবি বা ছুটির...