Tuesday, June 9, 2026

জালিয়াতি চক্রে বিদেশী যোগ, ধৃত ৪

Date:

Share post:

শহরের বুকে ডেবিট ও ক্রেডিট কার্ড জালিয়াতির ঘটনায় ফের চাঞ্চল্য। বেলঘরিয়া থানার ঢিল ছোড়া দূরত্বে বাড়ি ভাড়া নিয়ে চলছিল এই জালিয়াতি। ঘটনায় তুরস্ক ও বাংলাদেশের মোট ৪ নাগরিককে গ্রেফতার করা হয়েছে। তাঁদের কাছে থেকে উদ্ধার হয়েছে প্রচুর ডলার, যার মূল্য ভারতীয় টাকায় প্রায় ৭০ লক্ষ টাকা ও ল্যাপটপ।

মুম্বই পুলিশের থেকে খবর পেয়ে মোবাইলের লোকেশন ট্র্যাক করে ওই বিদেশীদের গ্রেফতার করা হয়। এর সঙ্গে গ্রেফতার করা হয়েছে ওই আবাসনের নিরাপত্তাকর্মীকে। তবে সেখানে কোনও সিসিটিভি না থাকায় তাঁদের সঙ্গে কারা দেখা করতে আসতেন তা স্পষ্ট নয়।

চলতি মাসেই তাঁরা ওই আবাসনের একটি ঘর ১২০০ টাকা দিয়ে ভাড়া নেন। জেরায় পুলিশ জানতে পেরেছে, দুজন বাংলাদেশী যুবক শহরের বিভিন্ন শপিং মলে ঘুরে ডেবিট ও ক্রেডিট কার্ডের নম্বর জোগাড় করে তা ওই তুরস্কের যুবকদের দিতেন। তাঁরাই সেগুলি ক্লোন করে টাকা তুলে নিত। এরপর সঙ্গে সঙ্গে সেগুলি ডলারে কনভার্ট করা হত। এর সঙ্গে আর কে কে জড়িত আছে, তা জানতে চলছে জেরা।

আরও পড়ুন-ভুল তথ্য দিয়ে তেলেঙ্গানার বিধায়ক ভারতের নাগরিকত্বই হারালেন

 

Related articles

FIFA World Cup: হ্যাশট্যাগ ১৬৮, সংখ্যা দিয়েই প্রতিবাদ ইরান দলের

হ্যাশট্যাগ ১৬৮। বিশ্বকাপ (FIFA World Cup) খেলতে ইরানের(Iran) ফুটবল টিম মেক্সিকোয় পা রাখতেই সকলের নজরে এল। গাঢ় নীল...

ট্রাম্পের এইচ-১বি ভিসা ধাক্কা, প্রেসিডেন্টের শর্ত ‘বেআইনি’ জানালো আদালত

ভিসা নীতি নিয়ে বড়সড় ধাক্কা আমেরিকার প্রেসিডেন্টের। এইচ-১বি ভিসার (H1B Visa) জন্য মার্কিন সংস্থাগুলির উপর যে মাসুল চাপিয়েছিল...

ইউনেস্কোর নাম জড়িয়ে প্রি-পুজোর টাকা তোলার অভিযোগ সস্ত্রীক ইন্দ্রনীলের বিরুদ্ধে!

বাঙালির ঐতিহ্যের দুর্গাপুজোকে (Durga Puja Festival) কেন্দ্র করে অবৈধ বাণিজ্য চক্র চালানোর অভিযোগ রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন...

আজ কোলাঘাটে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক, থাকবেন তিন জেলার আধিকারিকরা 

মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণের পর থেকে প্রায় প্রতি সপ্তাহেই একের পর এক গুরুত্বপূর্ণ বৈঠক করছেন শুভেন্দু অধিকারী (CM...