Sunday, June 14, 2026

পরলোকে প্রিয় পোষ্য, ‘লাকি’র জন্য বিশেষ পুজো দেবের

Date:

Share post:

প্রিয় পোষ্য আর নেই। সোমবার সারমেয় ‘লাকি’র চলে যাওয়ার কথা জানিয়েছিলেন অভিনেতা দেব (Dev)। শুক্রবার তার জন্য বাড়িতে বিশেষ পুজোর আয়োজন করলেন সুপারস্টার। দেখা গেল ‘লাকি’র (পোষ্যের নাম) ছবিতে মালা দেওয়া, সামনে তার পছন্দের ভাত, মাংস, রসগোল্লা সাজানো। সমাজমাধ্যমে এমনই ছবি আপলোড করেছেন স্বয়ং অভিনেতা। দেবের (Dev) পোস্ট শেয়ার করতে দেখা গেছে তাঁর বান্ধবী রুক্মিণী মৈত্রকেও (Rukmini Maitra)।

সারাদিন যতই কর্মব্যস্ততা থাকুক না কেন বাড়িতে ফিরে দুই পোষ্য লাকি (Lucky) এবং হ্যাপি (Happy) সঙ্গে সময় কাটাতে ভালোবাসতেন দেব (Dev)। ফিল্মি ক্যারিয়ারের কুড়ি বছরের সেলিব্রেশনেও নজরুল মঞ্চে নিয়ে এসেছিলেন দুজনকে। সোমবার যখন রাজ্যে বিধানসভা নির্বাচনের ফল গণনা হচ্ছে তখন আচমকাই দেবের মন খারাপের খবর ছড়িয়ে পড়ে। অভিনেতা জানান, “লাকির মৃত্যু আচমকা। সকালে কাজে বেরোনোর সময়েও সুস্থ দেখেছিলাম। রাতে এসে শুনলাম, সফল অস্ত্রোপচার হয়েছে। হঠাৎ চলে গেল। খুব ধাক্কা খেয়েছিলাম। এই যন্ত্রণা বলে বোঝানোর নয়। যাঁরা পোষ্যপ্রেমী, কেবল তাঁরাই বুঝবেন আমার কষ্ট।”

লাকির সঙ্গে দেব

এরপর শুক্রবার লাকির শান্তি কামনায় বড় করে পূজোর আয়োজন করেন তিনি। সোশ্যাল মিডিয়া পোস্টে অপর পোষ্য ‘হ্যাপি’র সঙ্গে কাটানো মুহূর্তের ছবিও ভাগ করে নিয়েছেন সাংসদ-অভিনেতা।

 

Related articles

বাংলার নতুন গোয়েন্দা পরমব্রত! ওয়েব সিরিজে চমক দিতে তৈরি অভিনেতা 

বাঙালির অন্যতম প্রিয় গোয়েন্দা আইকন 'ফেলুদা'র চরিত্রে অভিনয় করে দর্শকের ভালোবাসা পেয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee)। বাদ পড়েনি...

FIFA World Cup: বিশ্বকাপে ভারত যোগ, ২০ বছর নতুন ইতিহাস লিখলেন অস্ট্রেলিয়ার নিশান

ফিফা বিশ্বকাপে ভারত যোগ। চলতি বিশ্বকাপে বেশ কয়েকটি দলে ভারতীয় বংশোদ্ভূত ফুটবলার আছে। অস্ট্রেলিয়ার জার্সিতে মাঠে নেমে ইতিহাস...

ছেলে টিকিট না পাওয়ায় ‘বিদ্রোহী’ কাকলি! সাফাই দিতে আসরে সাংসদ-পুত্র

বিধানসভা ভোটে তৃণমূলের পরাজয়ের পর লোকসভাতে বিদ্রোহ ঘোষণা করে তৃণমূল কংগ্রেসের আলাদা ব্লক তৈরিতে আগ্রহ দেখিয়েছেন কাকলি ঘোষ...

ওষুধের বদলে ফরমালিন! মধ্যপ্রদেশে শিশু মৃত্যুতে প্রশ্নে AIIMS ভোপাল

দেশজুড়ে উন্নত স্বাস্থ্য পরিষেবা, বিশ্বমানের চিকিৎসা পরিকাঠামো আর সবার জন্য স্বাস্থ্য সুরক্ষার দাবি নিয়ে বারবার প্রচার চালাচ্ছে কেন্দ্রের...