Tuesday, April 7, 2026

গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত ২, আটক ১২

Date:

Share post:

গণপিটুনিতে মৃত হল দুজনের। ঘটনাস্থল ফের কোচবিহার। তুফানগঞ্জের পরে এবার কোচবিহার ১ নম্বর ব্লক। বৃহস্পতিবার ভোর রাতে, রবিউল ইসলাম ও প্রকাশ দাস নামে দুই ব্যক্তি একটি নম্বরবিহীন পিকআপ ভ্যানে ২টি গরু নিয়ে যাচ্ছিলেন। তাঁরা কোচবিহার ১ নম্বর ব্লকের পুটিমারি ফুলেশ্বরী পথ দিয়ে যাওয়ার সময় স্থানীয়দের সন্দেহ হয়। এরপরই গাড়ি আটকে তাঁদের বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। গণধোলাইয়ে দুজনের মৃত্যু হয় বলে অভিযোগ। পাশাপাশি, তাদের গাড়িটিও জ্বালিয়ে দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ। ২ ব্যক্তিকে উদ্ধার করে মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তি করানোর কিছুক্ষণ পরেই হাসপাতালেই মৃত্যু হয় ২ ব্যক্তির। কোচবিহার জেলা পুলিশ সুপার সন্তোষ নিম্বকর জানান, গণপিটুনিতেই ২জনের মৃত্যু হয়েছে। তদন্তে নেমে ১২জনকে আটক করেছে পুলিশ।

আরও পড়ুন-দু’কোটি টাকার মাদক উদ্ধার এসটিএফের, গ্রেফতার দুই পাচারকারী

 

Related articles

ভোটার তালিকায় বহিরাগত ঢোকানোর ছক! প্রভুকে খুশি করতেই ব্যস্ত, কমিশনকে কটাক্ষ তৃণমূলের

বিজেপিকে খুশি করতে বিহার-উত্তরপ্রদেশ থেকে ভোটার আনা হচ্ছে বাংলায়! আর সুপরিকল্পিত চক্রান্তে বাংলার বৈধ ভোটারদের নাম কেটে ভোটাধিকার...

ভোটার তালিকায় জটিলতা মেটাতে তৎপর কমিশন, সিইও দফতরে বিশেষ দায়িত্বে বিভূ গোয়েল

ভোটার তালিকা সংশোধন তথা এসআইআর প্রক্রিয়া নিয়ে সাম্প্রতিক টানাপড়েনের আবহে রাজ্যের নির্বাচনী পরিকাঠামোয় বড়সড় রদবদল ঘটাল ভারতের নির্বাচন...

গেরুয়া শিবিরে বিতর্কিত বাম নেতা অনিল বসুর পুত্র সৌম্য

বাবা বাম জমানার বিতর্কিত নেতা অনিল বসু (Anil Basu)। এবার তাঁর ছেলে সৌম্য বসুকে এবার দেখা গেল বিজেপির...

কারণ না দেখিয়ে একতরফা সিদ্ধান্ত! খারিজ জ্ঞানেশ কুমারের অপসারণ প্রস্তাব

দেখানোর মতো কোনও সুনির্দিষ্ট যুক্তিই নেই কেন্দ্রের। তাই কোনও কারণ ব্যাখ্যা না করেই সম্পূর্ণ একতরফাভাবে খারিজ করে দেওয়া...