Tuesday, June 9, 2026

ডুয়ার্সে প্যাঙ্গোলিন-সহ ধৃত ভুটানের ৫ পাচারকারী

Date:

Share post:

পাচারের আগেই প্যাঙ্গোলিন উদ্ধার করল বৈকন্ঠপুর বনবিভাগের উত্তরবঙ্গের স্পেশাল ফোর্স। ডুয়ার্সের নাগরাকাটা থেকে প্যাঙ্গোলিন-সহ পাঁচজন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। ধৃতদের বাড়ি ভুটানে।

টাস্ক ফোর্সের প্রধান তথা বেলাকোবার রেঞ্জ অফিসার সঞ্জয় দত্ত জানিয়েছেন, গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে বুধবার রাতে ডুয়ার্সের নাগরাকাটা থেকে প্যাঙ্গোলিন-সহ অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়। বনদপ্তরের জিজ্ঞাসাবাদে ধৃতরা স্বীকার করে যে এই প্যাঙ্গোলিনটি ভুটানের জঙ্গল থেকে ধরা হয়েছে। সেটিকে শিলিগুড়ি হয়ে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল।

জানা গিয়েছে, বাংলাদেশে প্যাঙ্গোলিনটিকে প্রায় ছ’লক্ষ টাকায় বিক্রি করার কথা ছিল। তবে তদন্তের স্বার্থে পাচারকারীদের নাম এখনও পর্যন্ত প্রকাশ করেনি বনদপ্তর।এদিনই ধৃতদের জলপাইগুড়ি আদালতে তোলা হয়।

আরও পড়ুন-দু’কোটি টাকার মাদক উদ্ধার এসটিএফের, গ্রেফতার দুই পাচারকারী

 

Related articles

আজ কোলাঘাটে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক, থাকবেন তিন জেলার আধিকারিকরা 

মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণের পর থেকে প্রায় প্রতি সপ্তাহেই একের পর এক গুরুত্বপূর্ণ বৈঠক করছেন শুভেন্দু অধিকারী (CM...

আজ থেকে আগামী পাঁচ দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস!

মঙ্গলের সকাল থেকে হালকা মেঘলা আকাশ। রোদের তেজ খুব একটা না হলেও গুমোট গরম রয়েছে। আলিপুর হাওয়া অফিস...

তোলাবাজি-হুমকির অভিযোগে গ্রেফতার সব্যসাচী!

নির্বাচনের তৃণমূল কংগ্রেস পরাজিত হওয়ার পর থেকেই একের পর এক নেতা-প্রাক্তন মন্ত্রীদের গ্রেফতারির খবরের মাঝে এবার তোলাবাজি- খুনের...

সত্যতা যাচাই না করে ‘ভুয়ো খবর’ ছড়ানোয় মিডিয়াকে হুঁশিয়ারি মিমির! 

আদালতে হাজিরা ও গ্রেফতারির ভুয়ো খবর ছড়ানোয় এবার মিডিয়ার একাংশের বিরুদ্ধে গর্জে উঠলেনা প্রাক্তন সাংসদ -অভিনেত্রী মিমি চক্রবর্তী...