Monday, April 6, 2026

ধনকড়ের নিশানায় এবার মুখ্যমন্ত্রী, চাইলেন রাজ্যপাল বিষয়ক মন্ত্রী!

Date:

Share post:

বৃহস্পতিবার সকালে রবীন্দ্র সরোবরে সস্ত্রীক প্রাতঃভ্রমণে বেরিয়ে ফের বিস্ফোরণ ঘটালেন রাজ্যপাল জগদীপ ধনকড়। সরাসরি এবার মুখ্যমন্ত্রীকে অনুরোধ করে বললেন, সকলে আমার বিরুদ্ধে বললে খুব মুশকিল। আপনি কোনও একজনকে নির্দিষ্ট করুন যিনি আমার বিষয়ে বলবেন। সকলে বলবেন এটা ঠিক নয়। সকলে বললে মন্ত্রীদের কাজই তো ডকে উঠে যাবে।

এরপরই মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যকে নিশানা করে রাজ্যপাল বলেন, আপনাকে বলি, মৌচাকে ঢিল মারলে মৌমাছি তো আক্রমণ করবেই। আগে আপনি আপনার নিজের দফতর সামলান। চন্দ্রিমা ভট্টাচার্য মাথায় রাখবেন, আমি হলাম আম্পায়ার। বল করছেন আপনারা। এটাই আমাকে সংবিধান অধিকার দিয়েছে।

বুধবার ডোমকল কলেজ ভবনের উদ্বোধনী গেলে রাজ্যপালকে কালো পতাকা দেখানো হয়। রাজ্যপাল পাল্টা বলেন, এসব বিক্ষোভ দেখিয়ে আমায় কোনও লাভ নেই। এসব আমি অনেক অনেক দেখেছি। পাল্টা জবাব দিতে গিয়ে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেছিলেন উনি যেন গুপি গাইন বাঘা বাইন। কখন কী করবেন, কখন গান গাইবেন, কখন আসবেন, বলবেন, সবটাই যেন ওনার ইচ্ছা। এভাবে ইচ্ছাতে চলতে পারে না।

Related articles

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...