Monday, April 6, 2026

ন’বছরের জিনিয়াস

Date:

Share post:

ন’বছরের ছেলের কীর্তি দেখলে আপনি হতবাক হয়ে যাবেন। এমন সব কাণ্ডকারখানা সে করে ফেলেছে যে, শিক্ষকরাও তাকে ‘জিনিয়াস’ নামে ডাকতে শুরু করেছেন।

লরেন সিমন। থাকে বেলজিয়ামে। এই বয়সেই সে ইউনিভার্সিটি ডিগ্রি পেয়ে গিয়েছে। তার আইকিউ লেভেল ১৪৫, যা আইনস্টাইন ও স্টিফেন হকিংয়ের কাছাকাছি। লরেন শুধু মেধাবী নয়, দারুণ স্মৃতিশক্তি, জানিয়েছেন তার দাঁতের ডাক্তার বাবা আলেকজান্ডার। বাবার বক্তব্য, কোনওদিনই তাঁর ছেলের জন্য অতিরিক্ত কিছু করেননি। তবে এত দ্রুত কী করে যে সবকিছু শিখে ফেলছে সেটা তাঁর কাছেও বিস্ময়ের ব্যাপার, কোনোও ব্যাখ্যা নেই।

ছ’বছর বয়সে হাই স্কুলে ভর্তি হয়। ছয় বছরের লেখাপড়া শেষ করে ফেলে দু’বছরে। তারপর আট বছর বয়সে ভর্তি হয় ইউনিভার্সিটি’তে। এক বছরের মধ্যেই ইউনিভার্সিটি ডিগ্রি তার হাতে চলে আসে। এত কম বয়সে গ্রাজুয়েট হওয়ার নজির বেলজিয়ামে নেই। ফলে দেশে এখন রীতিমত তারকা লরেন। সোশ্যাল মিডিয়াতে সারাক্ষণ ঘোরাফেরা করে। ইনস্টাগ্রামে ফলোয়ার সংখ্যাও বিশাল। শিক্ষকরা বলছেন এত দ্রুত শেখে যে তাঁরাও বিস্মিত। তাই তাঁকে জিনিয়াস বলেই ডাকেন। তবে পড়া বাদ দিয়ে আর পাঁচটা এই বয়সের ছেলে মেয়ের মত ভিডিও গেম প্রিয়। লরেন বড় হয়ে কৃত্রিম অঙ্গপ্রত্যঙ্গ তৈরি করতে চায় বলে জানিয়েছে।

Related articles

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...