Thursday, March 26, 2026

ভুল তথ্য দিয়ে তেলেঙ্গানার বিধায়ক ভারতের নাগরিকত্বই হারালেন

Date:

Share post:

নাগরিকত্ব কেড়ে নেওয়া হল তেলেঙ্গানার বিধায়কের। স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে ১৩ পাতার রিপোর্টে বলা হয়, রমেশ চেন্নামানেনি আর ভারতীয় নাগরিক নন। অভিযোগ, অতীতে ভারত সরকারকে নাগরিকত্ব বিষয়ে ভুয়ো তথ্য দিয়েছেন তিনি।

বুধবার সন্ধ্যায় স্বরাষ্ট্রমন্ত্রক একটি বিবৃতিতে জানায় রমেশ চেন্নামানেনির ভারতের নাগরিকত্ব থাকাটা যথাযথ হবে না। কেন্দ্রের অভিযোগ রমেশ জার্মান নাগরিক। ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করার আগের বছরে বিদেশ সফর করেছিলেন তিনি। অথচ আবেদনপত্রে বিষয়টি সম্পূর্ণ গোপন করেছিলেন।

দু’বছর আগেই রমেশের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন ওঠে। তিনি হাইকোর্টের দ্বারস্থ হন। হাইকোর্ট বিষয়টি কেন্দ্রকে যাচাই করতে দেয়। বুধবার কেন্দ্র সেই রিপোর্ট দেয়। রিপোর্টে পরিষ্কার বলা হয়েছে, নাগরিকত্বের আবেদন করার এক বছর আগে তিনি ভারতে ছিলেন না। অথচ এ ব্যাপারে তিনি ভুল তথ্য দিয়েছেন। নাগরিকত্ব আইন অনুযায়ী কোনও অভারতীয় যদি নাগরিকত্ব পেতে চান তাহলে তাঁকে ১২বছর ভারতবর্ষে থাকতে হবে। এরমধ্যে মোট ১১ বছর এই দেশেই থাকতে হবে, আর আবেদন করার আগে অন্তত ১২মাস দেশ ছাড়া চলবে না। রমেশের বিরুদ্ধে অভিযোগ, তিনি আবেদনপত্র জমা দেওয়ার আগে বারো মাস দেশে ছিলেন না। আর এই তথ্য গোপন করেছিলেন।

আরও পড়ুন-ডেঙ্গু দমনে শ্রীরামপুরে উড়ল ড্রোন, বিক্ষোভ বিজেপির

Related articles

পশ্চিম এশিয়া নিয়ে সর্বদল বৈঠক: উত্তর এড়ালো কেন্দ্রের সরকার, যোগ দিল না তৃণমূল

পশ্চিম এশিয়ার যুদ্ধে জ্বালানি সংকটে গোটা বিশ্ব। ভারতে তার প্রভাব নিয়ে সংসদে বক্তৃতা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে...

বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ, আর বিক্ষোভ শুরু: এবার চন্দননগর

অনেক ভেবেচিন্তে তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। তাও সেখানে সম্পূর্ণ করতে পারেনি ২৯৪ আসনের তালিকা। আর সেই...

এবার ভোটে জিতুক তৃণমূল! চাইছেন কংগ্রেস নেত্রী রেনুকা চৌধুরী

কংগ্রেস নেত্রী রেনুকা চৌধুরী বুধবার স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, বাংলার বিধানসভা ভোটে বিজেপিকে পর্যুদস্ত করে তৃণমূল কংগ্রেস জয়লাভ...

লোডশেডিং করেও লাভ হবে না: নন্দীগ্রামে এবার জিতবে ভূমিপুত্র

মণীশ কীর্তনিয়া ২০২১-এর নন্দীগ্রাম। বয়ালের বুথে ভাঙা পা নিয়ে হুইলচেয়ারে ঢুকছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ তার কাছে খবর ছিল সেখানে...