Friday, June 19, 2026

গড়িয়াহাটের মোড়ে দাবা খেললেন দুই বিশ্বসেরা

Date:

Share post:

বেনজির, অবিশ্বাস্যও বটে৷

গড়িয়াহাট মোড়ের সেই বিখ্যাত ‘চেজ-জোন’-এ বিশ্বের ৩ নম্বর দিং লিরেন এবং ২১ নম্বর হিকারু নাকামুরা মুখোমুখি৷ পাশে দাঁড়িয়ে ভারতীয় গ্র্যান্ডমাস্টার দিব্যেন্দু বড়ুয়া এবং দেশের উওম্যান গ্র্যান্ডমাস্টার বা WGM তানিয়া সচদেব৷

গল্প নয়, একদম সত্যি৷ গড়িয়াহাট মোড়ের দক্ষিণ প্রান্তে ফ্লাইওভারের নীচে এমন ছবিই দেখা গেলো বুধবার বিকেলে৷ এদের দেখতে পথচলতি মানুষের জটলা৷ বিশ্বের সেরা দুই দাবাড়ু হলেও তেমন পরিচিত মুখ নয়৷ তাই ওদের দিকে কৌতূহলী নজর৷ অন্য দিন যে দুটি আসনে বসে উঠতি দাবাড়ুরা দাবা খেলেন, এদিন সেখানে বিশ্বের ৩ নম্বর দিং লিরেন এবং ২১ নম্বর হিকারু নাকামুরা৷

আজ, শুক্রবার থেকে শুরু হচ্ছে টাটা স্টিল দাবা৷ সেখানেই খেলতে এসেছেন লিরেন, নাকামুরা। তার ফাঁকেই বুধ-বিকেলে দিব্যেন্দু বড়ুয়া তাঁদের নিয়ে যান গড়িয়াহাট ফ্লাই ওভারের নীচের চেস ক্লাবে। সেখানে লাজুক স্বভাবের লিরেনের প্রায় কথা বন্ধ। তাও ফিসফিস করেই বলছিলেন, “এই রকম আবহ বিশ্বের কোথাও দেখিনি। এত আওয়াজের মধ্যে কী করে দাবা খেলে, বুঝতে পারছি না।”

ওদিকে জাপানি বংশোদ্ভুত- আমেরিকান নাকামুরা যেন ঘরের ছেলে। লিরেন যেখানে কালো শ্যুট পরে, সেখানে নাকামুরা ক্যাজুয়াল টি-শার্ট, জিনসে৷ গতবার কলকাতার এই ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছিলেন নাকামুরা। তিনি বলেন, “রাস্তায় এই ভাবে যে দাবা খেলা হয় গতবার শুনেছিলাম। কিন্তু দেখা হয়নি। এ বার দেখলাম। এ রকম কোথাও দেখিনি।”

টুর্নামেন্ট নিয়ে নাকামুরার মন্তব্য, ‘এই টুর্নামেন্ট বেশ কঠিন।’ লিরেনের মত, ‘এখানে আমার লক্ষ্য টপ থ্রি-তে থাকা।’ সেপ্টেম্বরে ম্যাগনাস কার্লসেনকে হারিয়ে সিঙ্কফিল্ড কাপ জিতেছিলেন। সেই প্রসঙ্গ উঠতে লজ্জিত মুখে লিরেনের মন্তব্য, ‘ওই টুর্নামেন্টে ভালো ফর্মে ছিলাম। এখানে টুর্নামেন্ট বেশ কঠিন।’ আর পথচলতিরা যখন বুঝলেন এরাই এখন দাবার ‘রাজা-মন্ত্রী’, তখন তাদের উৎসাহও ছিলো চোখে পড়ার মতো৷

আরও পড়ুন-রোজভ্যালি কাণ্ডে গৌতম কুন্ডুর স্ত্রীর ফ্ল্যাটে তল্লাশি

 

Related articles

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...

প্রশান্তর মৃত্যুতে সিআইডি তদন্ত, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাওড়ার বাগনানে (Bagnan,Howrah) বিজেপি কর্মী প্রশান্ত দে-র (Prashanta Dey)মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। নিহতের পরিবারকে মোট...

ঋতব্রতর সঙ্গে সাক্ষাতের পরই জেলা সভাপতির পদ থেকে ইস্তফা নরেন্দ্রনাথের!

যত সময় যাচ্ছে চওড়া হচ্ছে তৃণমূল কংগ্রেসের ভাঙ্গন। এবার একদিনে তিন পদত্যাগ। শুক্রবার সকালে গৌতম দেব (Goutam Deb)...