Sunday, April 12, 2026

উমেশের বোলিং দাপটে ভারতীয় দলের ব্যাটিং দেখার স্বপ্ন দেখছেন ইরশাদ

Date:

Share post:

ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেন্সে চলছে ভারত-বাংলাদেশ প্রথম গোলাপি বলে দিন-রাতের টেস্ট। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মোমিউল হক। কিন্তু তাঁর এই সিদ্ধান্তের যোগ্য মর্যাদা দিতে পারেননি দলের ব্যাটসম্যানরা। ফলে প্রথমেই মাত্র 17 রানে 3 উইকেট হারাতে হয়েছে বাংলাদেশকে। আর বাংলাদেশের এই দুরবস্থা দেখে বেজায় খুশি ডানকুনির ইরশাদ।

উচ্ছ্বাস প্রকাশ করে ইরশাদ বলেই ফেললেন, ‘টস হেরে ভেবেছিলাম, ভারতের ব্যাটিংটা আজ দেখতে পাব না। তবে যেভাবে উমেশ যাদব, মহম্মদ শামিরি বল করছেন, আর তাতে যেভাবে বাংলাদেশ আউট হচ্ছে, মনে হয়, বিকেলের মধ্যে গুটিয়ে যেতে পারে বাংলাদেশের ইনিংস। ফলে আজ রোহিত শর্মাদের ব্যাটিং দেখার সুযোগ পাব বলে মনে করছি।’ সব মিলিয়ে, গোটা ইডেন গ্যালারিতে উচ্ছ্বাসের কমতি ছিল না, তা বলাই যায়। এই মুহূর্তে বাংলাদেশের স্কোর পাঁচ উইকেট হারিয়ে 60।

Related articles

২১ ঘণ্টার আলোচনাতেও মিলল না রফাসূত্র! দোষারোপ, পাল্টা দোষারোপে ব্যর্থ ইরান-মার্কিন বৈঠক

২১ ঘণ্টার আলোচনাতেও (Meeting) মিলল না রফাসূত্র। একে অপরের ঘাড়ে দোষ চাপিয়ে নিজেদের দাবিতে অনড় রইল ইরান (Iran)...

ক্লান্তি ও বুকে সংক্রমণের কারণে হাসপাতালে ভর্তি কিংবদন্তি গায়িকা: জানালেন আশার নাতনি

শনিবার রাতে হঠাৎ সারা ভারতের সঙ্গীত প্রেমী মানুষকে উদ্বেগে ফেলে দেয় একটি খবর- হাসপাতালে ভর্তি কিংবদন্তি গায়িকা আশা...

জেলায়-জেলায় মমতা-অভিষেকের গুচ্ছ কর্মসূচিতে জমজমাট রবিবার

উত্তর থেকে দক্ষিণ দলীয় প্রার্থীদের সমর্থনে জনসভা, কর্মিসভা, রোডশো করছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও তৃণমূলের...

‘মহাকাব্যিক স্ট্রিট ফুড’, উৎপল সিনহার কলম

" নিন, টপ করে খেয়ে নিন..." টপ করে মুখের মধ্যে চলে তো গেল ছোট্ট গোলাকার বলটি। কিন্তু তারপর...