Sunday, June 14, 2026

গভীর রাতে পাওয়ারের বাড়িতে উদ্ধব-আদিত্যর বৈঠক

Date:

Share post:

বৃহস্পতিবার গভীর রাতে শরদ পাওয়ারের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করলেন উদ্ধব ঠাকরে এবং আদিত্য ঠাকরে। শরদের বাসভবনেই হয় বৈঠক। ফলে মহারাষ্ট্রে সরকার গড়া নিয়ে জল্পনা তুঙ্গে। ইতিমধ্যে সোনিয়া গান্ধী শিবসেনার সঙ্গে জোটে সম্মতি দিয়েছেন বলে কংগ্রেস সূত্রে খবর।

কী আলোচনা হল বৈঠকে? জানা গিয়েছে এই বৈঠকে বলা হয়েছে উদ্ধব ঠাকরেকেই মুখ্যমন্ত্রী দেখতে চাইছে কংগ্রেস এবং এনসিপি। আজ, শুক্রবার জোট ঘোষণার প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। ঠাকরে জানিয়েছেন আজ তিনি দলের নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন।

শরদ পাওয়ারের সঙ্গে সোনিয়া গান্ধীর বৈঠকের পরেই সিদ্ধান্ত হয় মহারাষ্ট্রের সরকার গড়তে শিবসেনাকে এনসিপি-কংগ্রেস জোট সমর্থন করবে। পরবর্তী সময়ে মন্ত্রিসভার রূপরেখা তৈরি করতে এনসিপি নেতা সুপ্রিয় সুলেত বাড়িতে বৈঠক করা হয়। দেখা গিয়েছে মহারাষ্ট্রের সরকার গড়ার ক্ষেত্রে শিবসেনা যথেষ্টই নমনীয় এবং কংগ্রেসের দাবি অনুযায়ী ন্যূনতম কর্মসূচিতেও মত দিয়েছে। ফলে, আজ হয়তো জোট ঘোষণার কথা মুম্বই থেকে হতে পারে।

Related articles

বুদ্ধিজীবীরা নীরব কেন? বাংলায় ফের গণধর্ষণে সরব বিরোধীরা

নারী সুরক্ষার একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু খোদ শাসকের সেই আশ্বাস ও প্রতিশ্রুতির পরেও...

দৃষ্টিহীনের সুরের লড়াই! রূপোলি পর্দায় দৃষ্টিহীনদের যাপনচিত্র নিয়ে এল ‘আঁখি’

চোখের আলো নেই, কিন্তু মনের গভীরে লুকিয়ে থাকা সুরের জোরেই সমাজের মূল স্রোতে জায়গা করে নেওয়ার অদম্য লড়াই।...

তৃণমূল ছাড়লেন মানস ভুঁইয়া: মমতাকে চিঠি

কংগ্রেস ছেড়ে তৃণমূল হয়ে এবার কি বিজেপির পথে মানস ভুঁইয়া? তৃণমূলের দুঃসময়ে যখন বিধায়ক থেকে সাংসদরা দল ছেড়ে...

নীরব-মামলায় পিএনবি কর্তাদের ক্লিনচিট দিল সিবিআই, বিশেষ আদালত থেকে মামলা সরল ম্যাজিস্ট্রেট কোর্টে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় বড়সড় মোড়। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার...