Wednesday, April 8, 2026

আজ সারাদিন ইডেনে কি হবে? দেখে নিন এক ঝলকে

Date:

Share post:

আর কিছুক্ষণের মধ্যেই ইডেনে শুরু হয়ে যাবে ঐতিহাসিক পিঙ্ক টেস্ট। যার উদ্বোধন করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। থাকবেন অসংখ্য তারকা, প্রাক্তন এবং বর্তমান ক্রিকেটাররা। সবমিলিয়ে ক্রিকেটের নন্দনকানন তারায় তারায় ভরে যাবে।

আজ ইডেনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যা যা হচ্ছে তা দেখে নিন এক ঝলকে —

১. প্রথমে পুলিশ ব্যান্ড শো

২. এইচআইভি আক্রান্ত শিশুদের হাত ধরে মাঠে প্রবেশ করবেন দু’দলের ক্রিকেটাররা।

৩. বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাঠে প্রবেশ করবেন এবং দু’দেশের ক্রিকেটারদের সঙ্গে পরিচয়পর্ব সারবেন।

৪. দুপুর 12 টায় বিশেষ সোনার কয়েন হবে টস

৫. টস-এর পর দুই দেশের জাতীয় সংগীত পরিবেশিত হবে। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বাংলা ভাষায় জোড়া জাতীয় সংগীত।

৬. ইডেনে ঘন্টা বাজিয়ে প্রথম দিনের খেলার সূচনা করবেন হাসিনা ও মমতা। থাকবেন সৌরভ গঙ্গোপাধ্যায়, বাংলাদেশের ক্রিকেট প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন, শ্চীন তেণ্ডুলকার, রাহুল দ্রাবিড়, সুনীল গাভাসকার-সহ বিশিষ্টরা।

৭. খেলা শুরু হবে দুপুর একটায়

৮. প্রথম ব্রেক হবে তিনটেতে। ৪০মিনিটের। ভারতীয় ক্রিকেটের পাঁচ নক্ষত্র শচীন-সৌরভ রাহুল লক্ষণকে নিয়ে মাঠে চ্যাট শো।

৯. ৩.৪০-এ শুরু হবে দ্বিতীয় সেশন।

১০. দ্বিতীয় ব্রেক ৫.৪০ মিনিটে। কুড়ি মিনিটের। প্রাক্তন ভারতীয় অধিনায়কদের গাড়ি করে ইডেন প্রদক্ষিণ করানো হবে। থাকবেন ক্রীড়াজগতের অন্য নক্ষত্ররা।

১১. ম্যাচ শেষে রাত আটটার পর গান শোনাবেন রুনা লায়লা।

১২. এরপর ২০০০ সালে সৌরভের নেতৃত্বে ভারত-বাংলাদেশের মধ্যে হওয়া প্রথম টেস্ট ম্যাচের দুই দেশের ক্রিকেটারদের সংবর্ধিত করা হবে। সংবর্ধিত করবেন শেখ হাসিনা এবং মমতা বন্দ্যোপাধ্যায়।

১৩. এরপর সংবর্ধিত করা হবে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে।

১৪. সবশেষে সঙ্গীত পরিবেশন করবেন বাংলার ছেলে জিৎ গঙ্গোপাধ্যায়।

Related articles

দাঁড়িয়ে থাকা বিমানে ধাক্কা গাড়ির! যাত্রী নিরাপত্তায় বড়সড় প্রশ্ন কলকাতা বিমানবন্দরে

অসামরিক বিমান পরিবহনের রাশ এখনও কতটা আলগা কেন্দ্রের বিমান মন্ত্রকের, ফের একবার প্রমাণ পাওয়া গেল। এবার বড়সড় দুর্ঘটনার...

পাত পেড়ে খেয়েছিলেন অমিত শাহ, এবার সেই বিশ্বাস পরিবার বাদ ভোটার তালিকা থেকে!

নির্বাচনে দিল্লি থেকে পরিযায়ী পাখির মতো আসেন বিজেপির নেতারা। চূড়ান্ত বাঙালি প্রেম দেখানোর খেলা চলে কয়েক মাস। আদতে...

চাপে পড়ে বিবৃতি! পাক-মন্ত্রীর হামলা হুমকি নিয়ে সাফাই পেশ রাজনাথের

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আচমকাই কলকাতা হামলার হুমকি দিলেন। বাংলায় নির্বাচন আবহে এই ধরনের উস্কানিমূলক কথায় বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্রের...

শেষ হল ভোট প্রচার: নির্বাচনের অপেক্ষায় অসম, কেরালম, পুদুচেরি

২০২৬ বিধানসভা নির্বাচন প্রক্রিয়ায় প্রথম নির্বাচনের মুখে পড়তে চলেছে দেশের দুই রাজ্য অসম, কেরালম ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি।...