Sunday, June 14, 2026

মহা-চমকের অঙ্ক মিলবে কীভাবে?

Date:

Share post:

মহারাষ্ট্রের নতুন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ ট্যুইট করে বলেছেন, পাওয়ার তু সি গ্রেট হো। এই পাওয়ার কে? শরদ পাওয়ার না অজিত পাওয়ার? শরদ ট্যুইট করে নিজের দায় ঝেড়ে ফেলতে চেয়েছেন। তিনি নাকি কিছুই জানতেন না! অন্যদিকে অজিত পাওয়ারের বাড়িতে বেশ কিছু বিধায়ক জড়ো হয়েছেন সকালেই। তাদের মুখে মহারাষ্ট্রের কৃষকদের কথা। তার বাইরে অন্য কোনও কথা নেই।

২৮৮ আসনের মহারাষ্ট্র বিধানসভায় সরকার গড়তে দরকার ১৪৫ বিধায়কের সমর্থন। বিজেপির বিধায়ক সংখ্যা ১০৫। এনসিপির বিধায়ক সংখ্যা ৫৪ । শোনা যাচ্ছে ৩০ জন বিধায়ক অজিত পাওয়ারের গোষ্ঠিতে নাম লিখিয়েছেন। আবার শোনা যাচ্ছে ৪ শিবসেনা বিধায়ককেও ম্যানেজ করেছে বিজেপি। এরসঙ্গে ২৯ নির্দল সহ ছোট দলগুলিও আছে। ফলে অনায়াসেই ১৪৫-এর ম্যাজিক অঙ্ক পেরনোর ব্যাপারে আত্মবিশ্বাসী বিজেপি।

Related articles

রবিবাসরীয় আমেজে প্রাক বর্ষার খামখেয়ালি মেজাজ, সকাল থেকে মেঘ-রোদের লুকোচুরি 

ছুটির দিনের সকাল থেকেই কখনও মেঘলা আকাশ কখনও চড়া রোদ। ছাতা ছাড়া সত্যিই বাইরে বেরোনো দায়। তবে সেটা...

‘উপজ চলছে তিকি তাকা’, উৎপল সিনহার কলম

রাত গভীর, কিন্তু সারা পৃথিবী জেগে। ২০১০ বিশ্বকাপ ফুটবল ফাইনাল চলছে জোহানেসবার্গে। প্রথমার্ধের খেলা শেষ । গোলশূন্য অবস্থায়...

সোনারপুর, বিমানবন্দরে মুখ পুড়েছে: ভবানীভবনে অভিষেকের হাজিরায় সতর্ক পুলিশ

রাজ্যে পালাবদলের পরে আইন শৃঙ্খলা নিয়ে যে বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) দিচ্ছেন প্রতিদিন, আদতে তা রক্ষা...

ফ্রান্স সফরে আজ ম্যাক্রোঁর সঙ্গে সাক্ষাৎ প্রধানমন্ত্রীর, বুধে মোদি-ট্রাম্প বৈঠকের সম্ভাবনা

জি সেভেন সম্মেলনে যোগ দিতে ফ্রান্সে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। ভারতীয় সময় অনুসারে শনিবার রাত সাড়ে...