Sunday, June 14, 2026

রাতের শহরে একের পর এক দুর্ঘটনা, মৃত দুই বাইক আরোহী

Date:

Share post:

দুর্ঘটনা এড়াতে ব্যাপক প্রচার চালানো হলেও সচেতনতা ফিরছে না। রাতের শহরে ফের দুর্ঘটনার বলি দুই। শুক্রবার গভীর রাতে কলকাতায় তিনটি দুর্ঘটনায় প্রাণ গেল দু’জনের। জখম হয়েছেন তিনজন। রাত ১২:১০ মিনিট নাগাদ এজেসি বসু রোড ও বেলভিডিয়ার রোডের সংযোগস্থলে একটি লরি ধাক্কা মারে বাইকে। ঘটনাস্থলে প্রাণ যায় বাইক চালক মদনকুমার ঝা (২২) নামে এক যুবকের। তাঁর সঙ্গী সুরজ মণ্ডল (২৫)-কে এসএসকেএমে ভর্তি করা হলে পরে তাঁর মৃত্যু হয়। দু’জনের মাথাতেই হেলমেট ছিল না।

অন্যদিকে, রাত সাড়ে ১০টা নাগাদ হেস্টিংস থানা এলাকার সেন্ট জর্জেস গেট রোডে একটি যাত্রীবাহী বাসের নীচে চলে যায় একটি স্কুটি। জখম হন স্কুটি চালক মহম্মদ জাহিদ (২২)। তাঁকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়। রাত সাড়ে ৯টা নাগাদ বন্দর এলাকার সিজিআর রোডে বাইক দুর্ঘটনায় জখম হন আরও দু’জন। তাঁদের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গিয়েছে।

Related articles

আজ ‘বিদ্রোহী’ তৃণমূল সাংসদদের সঙ্গে বৈঠকে নেই শুভেন্দু! 

তৃণমূল কংগ্রেসের একের পর এক সাংসদ নাম লেখাচ্ছেন 'বিদ্রোহী' দলে। একদিন আগে পর্যন্ত যে তালিকাটা ছিল ১৯ জনের,...

পরীক্ষার দিন দেরিতে ট্রেন! বিক্ষোভের জেরে রণক্ষেত্র পাটলিপুত্র

এদিকে বুলেট ট্রেনের স্বপ্ন, অন্যদিকে যুবসমাজের স্বপ্ন থাকছে অধরা! পরীক্ষা শুরু আর কিছুক্ষনের মধ্যেই। রবিবার সকালে সঠিক সময়ে...

রবিবারের সকালে দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন! একের পর এক সিলিন্ডার বিস্ফোরণ 

ছুটির সকালে ঘুম ভাঙ্গার আগেই রাজধানীতে ভয়াবহ অগ্নিকাণ্ড। দিল্লির কালকাজী-গোবিন্দপুর ফ্লাইওভারের পাশেই একটি রেস্টুরেন্টে একের পর এক এলপিজি...

অভিষেকের হাত থেকে ক্ষমতা কেড়ে নিন মমতা, ফেসবুক লাইভে মন্তব্য পার্থর!

ভোটে ভরাডুবির পর যখন তৃণমূল কংগ্রেসে (TMC) ভাঙ্গনের ছবি ধরা পড়ছে ঠিক তখনই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) হাত...