Wednesday, April 8, 2026

ঋষভকে নিয়ে সিরিয়াস বিসিসিআই! কিন্তু কীভাবে?

Date:

Share post:

তাঁকে নিজের স্বাভাবিক ছন্দে ফেরার সুযোগ করে দিচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড। আগামী প্রস্তুতির জন্য জাতীয় দল থেকে ছেড়ে দেওয়া হচ্ছে তরুণ এই উইকেটকিপারকে-ব্যাটসম্যানকে।

আসন্নওয়েস্ট ইন্ডিজ সিরিজে পন্থকে যাতে নিজের চেনা মেজাজে পাওয়া যায়, সেই কারণে ঘরোয়া টুর্নামেন্ট সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে খেলার জন্য পাঠানো হল পন্থকে। তাঁর সঙ্গে ছেড়ে দেওয়া হয়েছে শুভমান গিলকেও। পন্থ চলে যাওয়ায় ঋদ্ধিমান সাহার ‘কভার’ হিসেবে অন্ধ্রপ্রদেশের উইকেট কিপার কোনা শিখর ভরতকে ডাকা হয়েছে।

ভারত “এ” দলের হয়ে নিয়মিত খেলা ভরত ২০১৫ সালে গোলাপি বলে দলীপ ট্রফি খেলেছেন। বিশেষজ্ঞরা বলছেন, জাতীয় দলের সঙ্গে থাকলে অভিজ্ঞতা বাড়বে ভরতের। অন্যদিকে, খেলার মধ্যে থাকলে পন্থের আত্মবিশ্বাস বাড়বে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে সিরিজের আগে।

বিসিসিআই সূত্রে জানা গিয়েছে, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ঋষভ পন্থ ৬টি ম্যাচই খেলবে। নির্বাচকরা মনে করছেন, দিল্লির হয়ে পন্থ সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে নামলেই ভাল করবেন।

মুস্তাক আলি ট্রফিতে দিল্লির পরের দুটো ম্যাচ হরিয়ানা (২৪ নভেম্বর) ও রাজস্থানের (২৭ নভেম্বর)। সেমিফাইনাল ও ফাইনালে যদি দিল্লি পৌঁছতে পারে, তা হলে খেলবেন পন্থ। তাঁর মতোই মুস্তাক আলি ট্রফিতে পঞ্জাবের পরবর্তী দুটো সুপার লিগ ম্যাচে খেলবেন শুভমান গিল। কর্নাটক ও তামিলনাড়ুর বিরুদ্ধে পরবর্তী দুটো ম্যাচ রয়েছে পঞ্জাবের। গিলকে সেই ম্যাচে খেলতে দেখা যাবে।

Related articles

দাঁড়িয়ে থাকা বিমানে ধাক্কা গাড়ির! যাত্রী নিরাপত্তায় বড়সড় প্রশ্ন কলকাতা বিমানবন্দরে

অসামরিক বিমান পরিবহনের রাশ এখনও কতটা আলগা কেন্দ্রের বিমান মন্ত্রকের, ফের একবার প্রমাণ পাওয়া গেল। এবার বড়সড় দুর্ঘটনার...

পাত পেড়ে খেয়েছিলেন অমিত শাহ, এবার সেই বিশ্বাস পরিবার বাদ ভোটার তালিকা থেকে!

নির্বাচনে দিল্লি থেকে পরিযায়ী পাখির মতো আসেন বিজেপির নেতারা। চূড়ান্ত বাঙালি প্রেম দেখানোর খেলা চলে কয়েক মাস। আদতে...

চাপে পড়ে বিবৃতি! পাক-মন্ত্রীর হামলা হুমকি নিয়ে সাফাই পেশ রাজনাথের

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আচমকাই কলকাতা হামলার হুমকি দিলেন। বাংলায় নির্বাচন আবহে এই ধরনের উস্কানিমূলক কথায় বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্রের...

শেষ হল ভোট প্রচার: নির্বাচনের অপেক্ষায় অসম, কেরালম, পুদুচেরি

২০২৬ বিধানসভা নির্বাচন প্রক্রিয়ায় প্রথম নির্বাচনের মুখে পড়তে চলেছে দেশের দুই রাজ্য অসম, কেরালম ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি।...