Thursday, June 25, 2026

মাত্র 21 বছরেই বিচারক হলেন মায়াঙ্ক

Date:

Share post:

মাত্র 21 বছর বয়স, এখনই বসতে চলেছেন বিচারকের আসনে।

দেশের কনিষ্ঠতম বিচারক হতে চলেছেন মায়াঙ্ক প্রতাপ সিং।
মাত্র 21 বছর বয়সে রাজস্থানের ‘জুডিশিয়াল সার্ভিস 2018’ পরীক্ষায় পাশ করেছেন মায়াঙ্ক । এই পরীক্ষার মাধ্যমেই রাজস্থানের বিভিন্ন কোর্টে বিচারক নিয়োগ করা হয়। সেই পরীক্ষায় পাশ করেই বিচারক হতে চলেছেন মায়াঙ্ক।

মায়াঙ্ক বলেছেন, তিনি 2014 সালে রাজস্থান বিশ্ববিদ্যালয়ে 5 বছরের এলএলবি কোর্সে ভর্তি হন। এ বছরেই তা শেষ হয়েছে। তার পরেই তিনি এই পরীক্ষায় বসেন। এবং প্রথমবারেই ওই পরীক্ষায় পাশ করে যান। দেশের কনিষ্ঠতম বিচারক বলেছেন, ‘আমার বরাবরই ইচ্ছা ছিল এই পরীক্ষায় বসার। দেশে বিচারবিভাগ ও বিচারক-বিচারপতিদের প্রতি যে শ্রদ্ধা রয়েছে, তা আমাকে আকৃষ্ট করত। ফলে এলএলবি শেষ হতে বসেই পড়লাম পরীক্ষায়।’ তবে তিনি যে প্রথমবারেই এই কৃতিত্ব অর্জন করবেন, তা নিজেও ভাবেননি। সে কারনেই রেজাল্ট বেরনোর পর আর উচ্ছ্বাস চেপে রাখেননি। সংবাদমাধ্যমকে বলেন, ‘আমি ভীষণ খুশি। উচ্ছ্বসিত। আমি আমার পরিবার, শিক্ষক-শিক্ষিকা ও শুভানুধ্যায়ীদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তাঁরা পাশে না থাকলে এই সাফল্য আসত না।’
প্রসঙ্গত, এ বছরই রাজস্থান হাইকোর্ট জুডিশিয়াল সার্ভিসেস-এ বসার বয়স কমিয়ে 21 বছর করে। তার আগে এটি ছিল 23 বছর। পরীক্ষায় বসার ন্যূনতম বয়স না কমলে মায়াঙ্ক বসতেই পারতেন না পরীক্ষায়।

Related articles

তারাতলার দুর্ঘটনায় মৃত বেড়ে ৯ ! গ্রেফতার পাঁচ, ধ্বংসস্তূপে নীচে এখনও আটকে একাধিক

তারাতলার দুর্ঘটনাস্থলে (Taratala Disaster) রাতভর উদ্ধার কাজের পর সকালেও স্লিফার ডগ দিয়ে তল্লাশি চলছে। এখনও পর্যন্ত মোট ৯...

জোড়া ভূমিকম্পে বেসামাল ভেনেজুয়েলা, লক্ষাধিক মৃত্যুর আশঙ্কা!

৩৯ সেকেন্ডের মধ্যে পরপর দুবার ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা (Earthquakes strike Venezuela)। প্রাথমিক খবর অনুযায়ী মৃতের সংখ্যা ১০ হাজার...

মহরমে পরিষেবায় কাটছাঁট, শুক্রবারের মেট্রো সূচিতে বড় বদলের বিজ্ঞপ্তি

আগামী শুক্রবার মহরমের দিন ব্লু লাইন (Blue Line), ইয়েলো লাইন (Yellow Line) এবং গ্রিন লাইনে (Green Line) দৈনিক...

তারাতলা বিপর্যয় নিয়ে আজ বিধানসভায় বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী

রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনের প্রথম অর্ধের আজ শেষ দিন। বৃহস্পতিবার সকাল এগারোটা নাগাদ অধিবেশন শুরু হলে তারাতলার নির্মীয়মান...