Sunday, June 14, 2026

সকাল ছ’টায় রাজ্যপালের বিজ্ঞপ্তি! শরদ বললেন, অজিতের ব্যক্তিগত সিদ্ধান্ত

Date:

Share post:

অবশেষে মুখ খুললেন এনসিপি নেতা শরদ পাওয়ার। ট্যুইট করে শরদ জানালেন, মহারাষ্ট্রে বিজেপিকে সমর্থন করার সিদ্ধান্ত একেবারেই অজিত পাওয়ারের নিজস্ব সিদ্ধান্ত। এর সঙ্গে এনসিপি বা ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির কোনও যোগ নেই। আমরা আজই লিখিতভাবে জানিয়ে দেব যে, বিজেপিকে পার্টিগতভাবে আমরা সমর্থন করি না।

নাটকীয় হল, বেনজিরভাবে সকাল ছ’টায় রাজ্যপাল শপথ গ্রহণের বিজ্ঞপ্তি জারি করেন। এবং ৩০ নভেম্বরের মধ্যে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের নির্দেশ দিয়েছেন। রাজ্যপালকে আরএসএসের কর্মী বলে কটাক্ষ করতেও ছাড়েননি শিবসেনার সঞ্জয় রাউত। কংগ্রেস নেতা অভিশেক মানু সিংহভি বলেন, এখনও বিশ্বাস হচ্ছে না আদৌ ঘটনা ঘটেছে কিনা! এরকম ঘটনা যে রাজনীতিতে ঘটতে পারে তা বিশ্বাসই হচ্ছে না।

Related articles

FIFA World Cup: শুরুতেই হোঁচট, মরক্কোর বিরুদ্ধে ড্র ব্রাজিলের

  বিশ্বকাপে প্রথম ম্যাচেই আটকে গেল ব্রাজিল। মরক্কোর বিরুদ্ধে ১-১ করে ড্র করেই বিশ্বকাপ অভিযান শুরু পাঁচবারের চ্যাম্পিয়নদের। ৪-২-৩-১ ছকে...

বুদ্ধিজীবীরা নীরব কেন? বাংলায় ফের গণধর্ষণে সরব বিরোধীরা

নারী সুরক্ষার একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু খোদ শাসকের সেই আশ্বাস ও প্রতিশ্রুতির পরেও...

দৃষ্টিহীনের সুরের লড়াই! রূপোলি পর্দায় দৃষ্টিহীনদের যাপনচিত্র নিয়ে এল ‘আঁখি’

চোখের আলো নেই, কিন্তু মনের গভীরে লুকিয়ে থাকা সুরের জোরেই সমাজের মূল স্রোতে জায়গা করে নেওয়ার অদম্য লড়াই।...

তৃণমূল ছাড়লেন মানস ভুঁইয়া: মমতাকে চিঠি

কংগ্রেস ছেড়ে তৃণমূল হয়ে এবার কি বিজেপির পথে মানস ভুঁইয়া? তৃণমূলের দুঃসময়ে যখন বিধায়ক থেকে সাংসদরা দল ছেড়ে...