Sunday, June 14, 2026

এনসিপি কি ভাঙছে? শারদ পাওয়ার বলছেন, বিশ্বাস করুন কিচ্ছু জানতাম না!

Date:

Share post:

মহারাষ্ট্রে মহা-চমকের পর এনসিপি সুপ্রিমো শারদ পাওয়ার ট্যুইট করে জানান, তিনি এসবের কিছুই জানতেন না। তিনি এই সিদ্ধান্তে একমতও নন। তাঁর ভাইপো অজিত পাওয়ার বিজেপির সঙ্গে মিলে যে কান্ড করেছেন তা তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত। তিনি তা সমর্থনও করেন না, অনুমোদনও করেন না। পাওয়ার সাংবাদিকদের জানান, মহারাষ্ট্রে যা ঘটল তার বিন্দুবিসর্গ তিনি আগে জানতেন না। সকালে ঘুম থেকে উঠে খবর পান। শিবসেনার পক্ষ থেকে সঞ্জয় রাউতও বলেছেন, আমরা মনে করি এনসিপির এই বিশ্বাসঘাতকতার সঙ্গে পাওয়ারের কোনও যোগ নেই।

এদিকে মহারাষ্ট্রে এযাবৎকালের বৃহত্তম রাজনৈতিক অভ্যুত্থানের পর প্রশ্ন উঠছে, শারদ পাওয়ার এনসিপি প্রধান হয়েও যদি ভাইপো অজিত পাওয়ার বা তাঁর দলের বিধায়কদের গতিপ্রকৃতি বিন্দুমাত্র আঁচ করতে না পারেন তাহলে দলে তাঁর নিয়ন্ত্রণ আদৌ আছে কি? এমনিতেই পাওয়ারের মেয়ে সাংসদ সুপ্রিয়া সুলের সঙ্গে ভাইপো অজিতের বিরোধ সর্বজনবিদিত। তারপর সেই ভাইপো গত দুদিন ধরে শিবসেনা ও কংগ্রেসের সঙ্গে হওয়া বৈঠকে উপস্থিত থাকলেন, আলোচনায় অংশ নিলেন এবং শনিবার সাতসকালে বিজেপি সরকারের উপমুখ্যমন্ত্রী পদে শপথ নিয়ে এনসিপির সমর্থনের ঘোষণা করলেন তাহলে দলে শারদ পাওয়ারের অবস্থান কোথায়? এনসিপিতে তাঁর কর্তৃত্ব নিয়েই এবার প্রশ্ন উঠে গেল। একইসঙ্গে সামনে আসছে দুই পাওয়ারের দ্বন্দ্বে এনসিপির ভাঙনের প্রবল সম্ভাবনা।

Related articles

আজই ইরানের সঙ্গে শান্তি চুক্তি আমেরিকার! বড় ঘোষণা ট্রাম্পের 

পশ্চিম এশিয়ার উত্তপ্ত পরিস্থিতি কি এবার অতীত হতে চলেছে? বারুদের গন্ধ ভুলে স্বাভাবিক ছন্দে চলবে হরমুজ Strait of...

FIFA World Cup: শুরুতেই হোঁচট, মরক্কোর বিরুদ্ধে ড্র ব্রাজিলের

  বিশ্বকাপে প্রথম ম্যাচেই আটকে গেল ব্রাজিল। মরক্কোর বিরুদ্ধে ১-১ করে ড্র করেই বিশ্বকাপ অভিযান শুরু পাঁচবারের চ্যাম্পিয়নদের। ৪-২-৩-১ ছকে...

বুদ্ধিজীবীরা নীরব কেন? বাংলায় ফের গণধর্ষণে সরব বিরোধীরা

নারী সুরক্ষার একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু খোদ শাসকের সেই আশ্বাস ও প্রতিশ্রুতির পরেও...

দৃষ্টিহীনের সুরের লড়াই! রূপোলি পর্দায় দৃষ্টিহীনদের যাপনচিত্র নিয়ে এল ‘আঁখি’

চোখের আলো নেই, কিন্তু মনের গভীরে লুকিয়ে থাকা সুরের জোরেই সমাজের মূল স্রোতে জায়গা করে নেওয়ার অদম্য লড়াই।...