Tuesday, March 31, 2026

আক্ষেপে যা বললেন শরদকন্যা

Date:

Share post:

রাতের অন্ধকারে বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে ভাই অজিত পাওয়ার। এনসিপিকে পিছন থেকে ছুরি মেরে ঘুরপথে দেবেন্দ্র ফড়নবিশকে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসিয়েছেন অজিত।

মহারাষ্ট্রের ঘুম ভাঙার আগেই শনিবার রাজভবনে গিয়ে মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন বিজেপির দেবেন্দ্র ফড়নবিশ। এবং তার ডেপুটি হিসেবে শপথ নিলেন এনসিপির অজিত পাওয়ার। যা দেখে চমকে গেল দেশের রাজনৈতিক মহল।

তবে এই ঘটনার সঙ্গে এমসিপির সরাসরি কোনও সম্পর্ক নেই বলেই দাবি করছেন শরদ পাওয়ার ও তাঁর কন্যা সুপ্রিয়া সুলে।

এদিন এনসিপি সাংসদ সুপ্রিয়া সুলে তাঁর হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে লেখেন, ‘Party and Family split’ ‌অর্থাৎ ‘‌দল এবং পরিবার ভাগ হয়ে গেল।’ যার অর্থ এবার ভাঙন ধরতে চলেছে এনসিপি–তেই।

এখানেই শেষ নয়, সুলে আরও লেখেন, ‘জীবনে কাকে বিশ্বাস করবেন? এর আগে কখনও এরকমভাবে আমার বিশ্বাস ভাঙেনি। ওনার পক্ষ নিয়েছি, ভালবেসেছি, আর তার বদলে আমি কী পেলাম!’ আর এই স্ট্যাটাস যে অজিত পাওয়ারকে উদ্দেশ্য করেই, তা আর বলার অপেক্ষা রাখে না।

জানা যাচ্ছে, এদিনই দলের বিধায়কদের নিয়ে বৈঠকে বসবেন শরদ পাওয়ার। সূত্রের খবর, সেখানে অজিত পাওয়ার এবং তার সঙ্গে বিজেপির সঙ্গে হাত মেলানো সাসপেন্ড করতে পারে দল।

Related articles

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...

অর্থবর্ষের শেষ লগ্নে বিশেষ তৎপরতা নবান্নের, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত খোলা ট্রেজারি

মঙ্গলবার চলতি অর্থবর্ষের শেষ দিনে সরকারি আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নিল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত ট্রেজারি...

চরিদায় মুখোশ কমপ্লেক্স ও আড়ষায় হিমঘর, পুরুলিয়ায় জোড়া প্রতিশ্রুতি অভিষেকের

পুরুলিয়ার লোকসংস্কৃতি এবং কৃষি— দুইয়ের মেলবন্ধনে উন্নয়নের নয়া দিশা দেখালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বাঘমুন্ডি...

রাহুলের মৃত্যুতে দানা বাঁধছে রহস্য! পুলিশের অনুমতি ছাড়াই চলছিল শুটিং?

জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া টলিপাড়ায়। তবে শোকের আবহেও তালসারির সমুদ্রসৈকতে ঠিক কী ঘটেছিল,...