Sunday, June 14, 2026

খড়্গপুরে শেষবেলার প্রচারে তৃণমূল-বিজেপি

Date:

Share post:

“এক পাগলকে নিয়ে চলেছেন খড়্গপুরের মানুষ। কখনও বলছেন গরুর দুধের সোনা আছে, কখনও বলছেন এনআরসি করে সবাইকে তাড়িয়ে দেব। সাড়ে তিন বছরে বিধানসভায় খড়্গপুরের জন্য একটা কথাও বলেননি। উনি উন্নয়ন বোঝেন না, করতেও জানেন না।” নির্বাচনী প্রচারের শেষদিনে খড়্গপুরে গিয়ে দিলীপ ঘোষকে এভাবে আক্রমণ করলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম।

খড়্গপুর সদর বিধানসভার উপনির্বাচনের তৃণমূল প্রার্থী প্রদীপ সরকারের সমর্থনে প্রচার করেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র। পাঁচবেড়িয়া, ঈদগা, কাজি মহল্লা সহ একাধিক জায়গায় দলীয় প্রার্থীকে সঙ্গে নিয়ে বাড়ি বাড়ি যান ফিরহাদ হাকিম। নির্বাচনী প্রচার সভা থেকে কড়া ভাষায় কেন্দ্রের বিরুদ্ধে সমালোচনা করেন ফিরহাদ হাকিম। তাঁর অভিযোগ, বিজেপি যদি দেশের বিকাশ চায় তবে নোটবন্দির পর কেন এত বেকারত্ব বাড়ল?

শনিবার, বিকেলে খড়্গপুরের বিভিন্ন এলাকায় রোড শো করেন রাজ্যের পরিবেশ ও পরিবহন মন্ত্রী শুভেন্ধু অধিকারী। খড়্গপুর থেকেই বিজেপির শেষের শুরু বলে মন্তব্য করেন তিনি।


এর পাশাপাশি এদিন সকাল থেকেই তৃণমূলের সঙ্গে প্রচারে সমানে টক্কর দিয়েছে বিজেপিও। বর্ণাঢ্য বিশাল মিছিল করেন বিজেপি কর্মী-সমর্থকরা। হুড খোলা গাড়িতে ছিলেন বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ, কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গী, প্রার্থী প্রেমচাঁদ ঝা, জেলা সভাপতি শমিত দাস। তবে শেষ দিনের প্রচারে বাম-কংগ্রেস জোট প্রার্থীকে সেভাবে দেখা যায়নি।
এদিকে সোমবারের নির্বাচনকে ঘিরে নিরাপত্তা আঁটোসাটো করা হয়েছে। ইতিমধ্যে পৌঁছে গিয়েছে কেন্দ্রীয় বাহিনী।

Related articles

FIFA World Cup: VAR প্রযুক্তিকে নিয়ে বিতর্ক, মিশরের সাত তারা জার্সিতে আপত্তি ফিফার

বিশ্বকাপ (FIFA World Cup) হবে কিন্তু বিতর্ক হবে না, তাই হয় নাকি। বিশ্বকাপ শুরু হতে না হতেই বিতর্কের...

বিমানবন্দরে মাথা গোনা! দিল্লির বৈঠকে দলনেতা ঠিক করার পালা ‘রেবেল’দের

লোকসভার ১৯ তৃণমূল সাংসদ এনডিএ-কে সমর্থন জানানোর দাবি করে সোমবার চিঠি দিয়েছেন। তারপরে সেই তালিকায় যোগ দেওয়ার ইচ্ছাপ্রকাশ...

জেনে নিন রবিবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে আজ রবিবার (১৪ জুন) দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের নতুন দাম জারি...

স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে ‘কুরুচিকর’ মন্তব্যের অভিযোগে কল্যাণের বিরুদ্ধে এফআইআর!

বিধানসভা নির্বাচনের প্রচারে স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য এবং ভোট পরবর্তী সময়ে হিংসায় উস্কানি দেওয়ার অভিযোগে এবার আইনের জটিলতায়...