Saturday, April 4, 2026

রাজ্যের প্রাক্তন মন্ত্রী ক্ষিতি গোস্বামীর জীবনাবসান

Date:

Share post:

প্রয়াত আরএসপি নেতা তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী ক্ষিতি গোস্বামী । রবিবার ভোর চারটে নাগাদ চেন্নাইয়ের হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন এই বর্ষীয়ান বামপন্থী নেতা ৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ ৷ তাঁর মৃত্যুতে রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে।

দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন ক্ষিতি গোস্বামী। গলার একটি সমস্যার জন্য সম্প্রতি চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভরতি হয়েছিলেন। সেখানে অস্ত্রোপচারও হয়। তারপর সুস্থ হয়ে উঠছিলেন। কিন্তু শনিবার রাত থেকে বুকে ব্যাথা অনুভব করেন। ফের অসুস্থ হয়ে পড়ায় তাঁকে হাসপাতালে নিয়ে এসে ভরতি করা হয়েছিল।

প্রয়াত আরএসপির সাধারণ সম্পাদক ক্ষিতি গোস্বামীর মৃতদেহ কলকাতায় আনার উদ্যোগ শুরু হয়েছে। আজ, রবিবার বিকেলে তাঁর মরদেহ কলকাতায় ফিরিয়ে নিয়ে আসা হবে বলে পরিবার সূত্রে জানা গিয়েছে।

Related articles

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...