Sunday, March 29, 2026

50 বিধায়ককে নিয়ে এনসিপি এক হোটেল থেকে আরেক হোটেলে

Date:

Share post:

ময়দানের দলবদলকেও লজ্জা দেবে আজকের রাজনীতির দলবদলের কান্ডকারখানা। কর্নাটকের পর এবার মহারাষ্ট্রেও তাই দলবদলের ভয়ে হোটেল-রাজনীতি শুরু। গতকালই এনসিপি বিধায়কদের বিজেপিতে যাওয়া আটকাতে রাখা হয়েছিল মুম্বইয়ের রেনেসাঁ হোটেলে। কিন্তু সেখানে তাঁদের গতিবিধির উপর নজরদারি চালানো হচ্ছে অভিযোগ তুলে রবিবার সেখান থেকে ফের পাততাড়ি গুটিয়ে অন্য হোটেলে রাখার সিদ্ধান্ত নিয়েছে দলের শীর্ষ নেতৃত্ব। রবিবার দুই পাওয়ারের ট্যুইট-যুদ্ধের মধ্যে এনসিপির 50 জন বিধায়ককে হোটেল রেনেসাঁ থেকে সরানোর সিদ্ধান্ত নেন শারদ পাওয়ার। এবার তাঁদের রাখা হচ্ছে মুম্বই বিমানবন্দরের নিকটবর্তী হায়াত হোটেলে। পিছিয়ে নেই বাকি দুই দলও। শিবসেনার 56 ও কংগ্রেসের 44 বিধায়ককে রাখা হয়েছে যথাক্রমে হোটেল ললিত ও হোটেল ম্যারিয়টে।

 

Related articles

অবাধ ভোটের লক্ষ্যে বেনজির নজরদারি, ‘বুথ ক্যাপচারিং’ রুখতে নয়া দাওয়াই সিইও-র

স্বচ্ছ ও অবাধ নির্বাচন নিশ্চিত করতে এ বার বেনজির পদক্ষেপ করতে চলেছে নির্বাচন কমিশন। প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে...

দুই কিস্তি নয়, ৩১ মার্চের মধ্যেই বকেয়া ডিএ একসঙ্গেই মেটানোর নির্দেশিকা রাজ্যের 

বকেয়া মহার্ঘ ভাতা (ডিএ) নিয়ে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। পূর্বের নির্দেশে আংশিক পরিবর্তন করে জানানো হয়েছে, ২০১৬...

নির্বাচনী প্রচারের ফাঁকে মহাবীর মন্দির পরিদর্শনে মুখ্যমন্ত্রী, আপ্লুত পুরুলিয়ার আমলাপাড়া

লোকসভা নির্বাচনের প্রচার ঘিরে এখন তপ্ত লালমাটির জেলা। শনিবার রঘুনাথপুর ও কাশীপুরে জোড়া সভা শেষ করে জেলা শহর...

নাগরিকত্ব হরণের চেষ্টার প্রতিবাদ: রাসবিহারীর সভায় বিজেপি ও কমিশনের বিরুদ্ধে জোটবদ্ধ গণমঞ্চ-একতা মঞ্চ

বাঙালির নাগরিকত্ব ও ভোটাধিকার হরণের চেষ্টার বিরুদ্ধে ফের সরব হল নাগরিক সমাজ। শনিবার দক্ষিণ কলকাতার রাসবিহারীতে ‘দেশ বাঁচাও...