Saturday, March 21, 2026

৪৫ মিনিটেই শেষ ‘অর্ডিনারি’ বাংলাদেশ

Date:

Share post:

রবিবার তৃতীয় দিনের খেলা শুরুর আগে পিচ রিপোর্টে সুনীল গাভাস্কার পিচ নিয়ে কথা বললেন সামান্য। কিংবদন্তি প্রাক্তন ভারতীয় ওপেনার কাঠগড়ায় দাঁড় করালেন বাংলাদেশ দলকে। বললেন, “পিচ যেমনই থাকুক, তাতে যায়-আসে সামান্যই। এই বাংলাদেশ অর্ডিনারি’ল এক দল, অর্ডিনারি তাদের প্রদর্শন, অর্ডিনারি তাদের টেকনিক। পিচ যেমনই হোক, ম্যাচ শেষ হবে দ্রুতই।” সানির কথা যেন অক্ষরে অক্ষরে মিলে গেল।

মুশফিক আউট হওয়ার পর অপেক্ষাতেই যেন ছিল ম্যাচ শেষ অপেক্ষা। ৯৬ বলে ৭৪ রান করে শেষ হয় মুশফিকের ইনিংস। এরপর আর সময় বেশি লাগেনি। মাত্র ৪৫ মিনিট! আল আমিনকে ফিরিয়ে বাংলাদেশের ইনিংস শেষ করে দিয়েছেন উমেশ যাদব। চোট পাওয়া মাহমুদউল্লাহ নামেননি ব্যাটিংয়ে।

বাংলাদেশের ইনিংস শেষ ১৯৫ রানে। ভারত ম্যাচ জিতে নিল ইনিংস ও ৪৬ রানে। শেষ উইকেটের জন্য অন্যরকম এক লড়াই ছিল ভারতের দুই পেসার ইশান্ত ও উমেশের। দু’জনেরই ছিল ৪ উইকেট। শেষ পর্যন্ত ৫ উইকেট হয়েছে উমেশের। ইশান্ত থেমেছেন ইনিংসে ৪ ও ম্যাচে ৯ উইকেট নিয়ে।

Related articles

হর্ষিতের পর আকাশদীপের চোট, নাইটদের দুশ্চিন্তার মাঝেই কেকেআরের বোলিং ব্যাটন বৈভাবের হাতে! 

নিজেদের পেস বোলিং বিভাগকে যতটা শক্তিশালী করার চিন্তাভাবনা করেছিল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders), টুর্নামেন্ট শুরুর এক...

মঙ্গল থেকেই ঝোড়ো প্রচার শুরু অভিষেকের, ২৫ মার্চ নন্দীগ্রামে কর্মিসভা

বিধানসভা নির্বাচন ঘোষণার আগে থেকেই রাজ্যের উত্তর থেকে দক্ষিণ জনসভা-রোড শো করছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়...

বরফের চাদরে ঢাকা পরল সান্দাকফু, উত্তরে লাগাতার তুষারপাতে আতঙ্কিত পর্যটকরা

শনিবার ভোর রাত থেকে টানা তুষারপাতে বিপর্যস্ত সান্দাকফু (Snowfall in Sandakphu)। জায়গায় জায়গায় আটকে পড়েছেন পর্যটকরা। প্রায় ছয়...

অপমানিত প্রধান বিচারপতির চেয়ার! নির্বাচন কমিশনার মামলা থেকে সরলেন সূর্য কান্ত

বিচার বিভাগের নিরপেক্ষতা বজায় রাখতে নজিরবিহীন সিদ্ধান্ত নিলেন দেশের প্রধান বিচারপতি সূর্য কান্ত। কেন্দ্রের বিজেপি সরকার দেশের শীর্ষ...