Sunday, March 29, 2026

পাওয়ার বনাম পাওয়ার: এবার ট্যুইট শারদের

Date:

Share post:

রবিবার বিকেল চারটেয় ভাইপো অজিত পাওয়ার ট্যুইট করে বলেন, বিজেপি-এনসিপি জোট মহারাষ্ট্রে স্থায়ী সরকার দেবে। তিনি এনসিপিতেই আছেন, তাঁর নেতা শারদ পাওয়ার। অজিত পাওয়ারের ট্যুইট নিমেষে ভাইরাল। নানা জল্পনা ছড়ায় রাজ্য-রাজনীতিতে। বেগতিক দেখে ঘন্টা দুই বাদে আসরে নামেন কাকা শারদ পাওয়ার। তিনি ট্যুইট করেন, অজিত পাওয়ার সর্বৈব অসত্য কথা বলছেন। জনমানসে মিথ্যা ধারণা ও বিভ্রান্তি তৈরি করতেই এসব বলা হচ্ছে। বিজেপির সঙ্গে জোটের প্রশ্নই ওঠে না। এনসিপির জোট সর্বাত্মকভাবে শিবসেনার সঙ্গেই। শারদ পাওয়ারের এই ট্যুইটের পর পাওয়ার বনাম পাওয়ার লড়াই আরও প্রকট হল। একইসঙ্গে বিজেপির কাছেও এটা এখন মর্যাদার লড়াই।

 

 

Related articles

RCB vs SRH: ‘বিরাট’ দাপটে হায়দরাবাদকে উড়িয়ে জয়ী আরসিবি 

চ্যাম্পিয়নের মতোই আইপিএল অভিযান শুরু করল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। শনিবার আরসিবি ৬ উইকেটে হারিয়েছে সানরাইজার্স হায়দরাবাদকে। তাও আবার...

বেলেঘাটায় শক্তিবৃদ্ধি তৃণমূলের, কুণালের উপস্থিতিতে দলবদল বাম-বিজেপি কর্মীদের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই প্রচারে ঝড় তুলেছেন বেলেঘাটা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কুণাল ঘোষ। জনসংযোগের সেই আবহে...

অবাধ ভোটের লক্ষ্যে বেনজির নজরদারি, ‘বুথ ক্যাপচারিং’ রুখতে নয়া দাওয়াই সিইও-র

স্বচ্ছ ও অবাধ নির্বাচন নিশ্চিত করতে এ বার বেনজির পদক্ষেপ করতে চলেছে নির্বাচন কমিশন। প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে...

দুই কিস্তি নয়, ৩১ মার্চের মধ্যেই বকেয়া ডিএ একসঙ্গেই মেটানোর নির্দেশিকা রাজ্যের 

বকেয়া মহার্ঘ ভাতা (ডিএ) নিয়ে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। পূর্বের নির্দেশে আংশিক পরিবর্তন করে জানানো হয়েছে, ২০১৬...