Sunday, June 21, 2026

সৌজন্যের নিদর্শন

Date:

Share post:

সৌজন্যতার নিদর্শন দিলেন তৃণমূল প্রার্থী প্রদীপ সরকার। খড়গপুর সদর কেন্দ্রের শাসকদলের প্রার্থী তিনি। ভোট দিতে গিয়ে দেখা হয় বাম-কংগ্রেস জোট প্রার্থী চিত্তরঞ্জন মণ্ডলের সঙ্গে। দেখা হতেই তাঁর পায়ে হাত দিয়ে প্রণাম করেন প্রদীপ। প্রাক্তন শিক্ষক চিত্তরঞ্জন মণ্ডল তৃণমূল প্রার্থীর শিক্ষাগুরু ছিলেন। ভোটের ময়দানে প্রতিপক্ষ হলেও শিক্ষকের প্রতি যোগ্য সম্মান দিতে ভোলেননি প্রদীপ। পরে তিনি জানান, এটাই তৃণমূলের সংস্কৃতি।

Related articles

২০ জুন পশ্চিমবঙ্গ রাজ্য দিবস কেন?

আজকের দিনে, অর্থাৎ 1947 সালের 20 জুন বঙ্গীয় আইনসভার বৈঠকে অখণ্ড বাংলার বিধায়করা বাংলা ভাগ করে পশ্চিমবঙ্গ রাজ্য...

আয়ুর্বেদ নিয়ে ঢাকঢোল কেন্দ্রের, ১২১ কোটিতে বেসরকারি হাতে রাষ্ট্রায়ত্ত ওষুধ সংস্থা 

একদিকে যখন দেশজুড়ে আয়ুর্বেদিক চিকিৎসা ও ওষুধের ব্যবহার বাড়াতে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার লাগাতার প্রচার চালাচ্ছে, ঠিক তখনই...

যোগের দিবসের আগে অভিনব ড্রোন শো, সাক্ষী মুখ্যমন্ত্রী

রবিবার দেশজুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কলকাতা। শুক্রবার সকাল থেকেই যোগ দিবসের কাউন্টডাউন শুরু...

সময়সীমা বাড়াতে নারাজ দিল্লি পুলিশ! শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে যন্তর মন্তরে অনড় দীপকে 

প্রশ্নপত্র ফাঁস ও নিট (NEET) পরীক্ষার অনিয়ম ঘিরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের উত্তাপ আরও...