Wednesday, May 13, 2026

পুলিশ সেজে তোলাবাজির অভিযোগ, জালে তৃণমূলের নেতা

Date:

Share post:

পুলিসের নামে তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা বরুণ মাজি ও তাঁর সঙ্গী সুশান্ত দাস। রবিবার রাতে, তাঁদের গ্রেফতার করা হয়। ধৃত বরুণ রাজ্য তৃনমূল যুব সাধারণ সম্পাদক সৌমিক হোসেনের ঘনিষ্ট বলে খবর। পুলিশ সূত্রে খবর, পুলিসের ভুয়ো পরিচয় দিয়ে বহরমপুরির বিভিন্ন জায়গায় তোলা আদায় করতেন বরুণ মাজি। তাঁকে সঙ্গত দিতেন সুশান্ত। বিশেষ করে হাইওয়ের ট্রাক, লরি ছিল তাঁদের টার্গেট। বেশ কিছু অভিযোগ জমা পড়ায় রবিবার, ফাঁদ পেতে দুজনকেই গ্রেফতার করে বহরমপুর থানার পুলিশ। যদিও তাঁকে ফাঁসানো হয়েছে দাবি ধৃত তৃণমূল নেতার।

Related articles

সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক মামলা! পরবর্তী শুনানি কবে?

সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলার শুনানি ঘিরে বুধবার যে পারদ চড়েছিল, তাতে সাময়িক বিরতি পড়ল। সলিসিটর জেনারেল তুষার মেহতার...

ভবানীপুরে হুড খোলা গাড়িতে রোড-শো: অনুরাগীদের অভিনন্দন কুড়ালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

বুধবারই ভবানীপুরের বিধায়ক হিসাবে শপথ নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের বিধায়ক পদ ছেড়ে ভবানীপুরকেই নিজের বিধানসভা কেন্দ্র হিসাবে...

অভিভাবকহীন দেবাশিস, টুটুর স্মরণে বড় পরিকল্পনা মোহনবাগানের

প্রয়াত টুটু বোস(Tutu Bose)। মোহনবাগান ক্লাবে একটা অধ্যায়ের পরিসমাপ্তি। ২০২৫ সালের ২৯ জুলাই মোহনবাগান দিবসে তাঁকে রত্ন সম্মান...

সামশেরগঞ্জ হিংসার মামলায় ১২ দোষীর ১০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ আদালতের

মুর্শিদাবাদের সামশেরগঞ্জ হিংসা (Samserganj Violence Case) মামলায় বড়সড় রায় দিল আদালত। জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টা ও নৃশংস অত্যাচারে...