Wednesday, May 13, 2026

করিমপুরে জয়প্রকাশকে মারধর: তারিকুল-বঙ্কিমদের নামে FIR, তৃণমূল বলছে সাজানো ঘটনা

Date:

Share post:

উপনির্বাচনকে কেন্দ্র করে সকাল থেকে উত্তপ্ত নদিয়ার করিমপুর। অভিযোগ-পাল্টা অভিযোগে উত্তপ্ত এই বিধানসভা অঞ্চল। এবার থানার পাড়ার একটিবুথে গিয়ে হেনস্থার শিকার হলেন করিমপুরের বিজেপি প্রার্থী জয়প্রকাশ মজুমদার।

থানারপাড়ার ৩২ নম্বর বুথে তিনি হেনস্থার শিকার হন বলে অভিযোগ। বিজেপি শিবিরের দাবি, বুথ থেকে বাইরে বেরনোর পর বিজেপি প্রার্থীকে ঘিরে ধরেন তৃণমূল কর্মীরা। শুরু হয় ধাক্কাধাক্কি। অভিযোগ, তাঁকে লাথি মেরে রাস্তার পাশের ঝোঁপে ফেলে দেওয়া হয়। চোট পান জয়প্রকাশ মজুমদার। ঘটনার জেরে এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে।

তবে চুপ করে বসে নেই বিজেপি। জয়প্রকাশ মজুমদারকে চড়, লাথি, ঘুষি মারা ঘটনায় পুলিশে অভিযোগ দায়ের করল বিজেপি। মূল অভিযুক্ত হিসেবে নাম উঠে এসেছে তারিকুল শেখ নামে এক যুবকের। তাঁকে জয়প্রকাশ মজুমদারের পিঠে লাঠি মারতে দেখা যায় মোবাইল ক্যামেরার ফুটেজে। তারিকুল ছাড়াও আরও ৯ তৃণমূল কর্মীর নামে অভিযোগ জানিয়েছে বিজেপি। বাকি অভিযুক্তরা হল বঙ্কিম মণ্ডল, হাবিবুর রহমান বিশ্বাস, কালামউদ্দিন বিশ্বাস, দুখু মালিথা, খুদাবক্স শেখ, দিনারুল বিশ্বাস, মাসাদুল আলম, ও হাবিব বিশ্বাস।

এদিকে করিমপুরের বিজেপি প্রার্থী আক্রান্ত হওয়ার ঘটনাটি বিজেপির মস্তিষ্কপ্রসূত এবং ‘সাজানো ঘটনা’ বলে দাবি করেছেন তৃণমূলের নদিয়া জেলার পর্যবক্ষেক রাজীব বন্দ্যোপাধ্যায়। পাল্টা অভিযোগ করে তিনি বলেন, সকাল থেকেই বিভিন্ন বুথে বুথে গিয়ে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছেন জয়প্রকাশ মজুমদার। অশান্তি পাকানোর চেষ্টা করেন তিনি।

এই ঘটনার তীব্র নিন্দা করে বিজেপি নেতা মুকুল রায় জানান, দিল্লির নির্বাচন কমিশনে অভিযোগ জানাবেন তিনি।

আরও পড়ুন-ইভিএমের পাশে দাঁড়িয়ে স্ত্রীকে নির্দেশ কালিয়াগঞ্জ-এর বিজেপি প্রার্থীর! কমিশনে নালিশ তৃণমূলের

 

Related articles

দিলজিতকে হুমকি দিতেই ম্যানেজারের বাড়িতে গুলিবর্ষণ! মুম্বইয়ে ফের বিষ্ণোই আতঙ্ক

একদিকে খলিস্তানি বিরোধিতার অন্যদিকে বিষ্ণোই গ্যাংয়ের হুঁশিয়ারি, গায়ক দিলজিত দোসাঞ্ঝকে (Diljit Dosanjh) বার্তা দিতে এবার তাঁর ম্যানেজার গুরপ্রতাপ...

দুর্নীতিতে ‘জিরো টলারেন্স’: অভিযুক্ত আধিকারিকদের বিরুদ্ধে তদন্তে CBI-কে নিতে হবে না রাজ্যের অনুমতি, ছাড়পত্র মুখ্যমন্ত্রীর

দুর্নীতিতে তাঁর সরকার ‘জিরো টলারেন্স’ নীতি নিচ্ছে- নির্বাচনী প্রচারপর্বে এই আশ্বাস দিয়েছিলেন শুভেন্দু অধিকারী (Subhendu Adhikari)। ক্ষমতায় এসেই...

জোর করে ভাড়াটে ঢোকানোর অভিযোগ, গ্রেফতার বরাহনগরের তৃণমূল কাউন্সিলার

গ্রেফতার করা হল বরাহনগর পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস (TMC Councillor Arrested) কাউন্সিলার শান্তনু মজুমদার (Shantanu Majumdar)...

রেশনে আর আটা সরবরাহ নয়, নতুন সরকার গঠন হতেই ঘোষণা খাদ্যমন্ত্রীর 

বাংলায় পরিবর্তনের জেরে সরকার গড়েছে ভারতীয় জনতা পার্টি। খাদ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন অশোক কীর্তনীয়া (Ashoke Kirtania)। এবার...