Friday, June 5, 2026

করিমপুরে বিজেপি প্রার্থীকে হেনস্থা, লাথি মেরে ঝোপে ফেলে দেওয়ার অভিযোগ

Date:

Share post:

উপনির্বাচনকে কেন্দ্র করে সকাল থেকে উত্তপ্ত নদিয়ার করিমপুর। অভিযোগ পাল্টা অভিযোগের উত্তপ্ত এই বিধানসভা অঞ্চল। এবার থানার পাড়ার একটি বুথে গিয়ে হেনস্তার শিকার হলেন করিমপুরের বিজেপি প্রার্থী জয়প্রকাশ মজুমদার।

থানারপাড়ার ৩২ নম্বর বুথে তিনি হেনস্থার শিকার হন বলে অভিযোগ। বিজেপি শিবিরের দাবি, বুথ থেকে বাইরে বেরনোর পর বিজেপি প্রার্থীকে ঘিরে ধরেন তৃণমূল কর্মীরা। শুরু হয় ধাক্কাধাক্কি। অভিযোগ, তাঁকে লাথি মেরে রাস্তার পাশের ঝোঁপে ফেলে দেওয়া হয়। চোট পান জয়প্রকাশ মজুমদার। ঘটনার জেরে এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে।

ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন জয়প্রকাশ মজুমদার। তাঁর উপর হামলার নিন্দা করেছেন সকলে। তবে এই ঘটনা তৃণমূল জড়িত নয় বলে জানিয়েছেন নদিয়ার জেলা নেতৃত্ব। তাঁদের অভিযোগ, এলাকায় সাম্প্রদায়িক রাজনীতি করার জন্যেই জয়প্রকাশের উপর ক্ষিপ্ত স্থানীয়রা। এটা তাঁদেরই রাগের বহিঃপ্রকাশ।

আরও পড়ুন-ক্ষিতি গোস্বামীর মৃত্যুর পিছনে বিরাট গাফিলতি?

 

Related articles

দিল্লিতে দলীয় নেতৃত্বের সঙ্গে দীর্ঘ বৈঠক শুভেন্দুর, কী নিয়ে আলোচনা? জল্পনা তুঙ্গে

রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার প্রথম এক মাস মন্ত্রিসভায় ৫জন মন্ত্রী দফতর পেয়েছিলেন। তার তিন সপ্তাহ পর শপথ নিলেন...

সন্দীপনদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ প্রিয়াঙ্কার, স্বর্ণকমলের ‘কুকথা’য় FIR দায়ের

তৃণমূলের বহিষ্কৃত বিধায়ক সন্দীপন সাহার বাড়ির সামনে এলাকাবাসীর বিক্ষোভে ছিলেন বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল (Priyanka Tibrewal)। বৃহস্পতিবারের ঘটনা...

স্বরূপের গ্রেফতারিতে খোশমেজাজে গান অনির্বাণের! ভাইরাল ভিডিও

টলিপাড়ায় তোলাবাজি, শ্লীলতাহানি, দাদাগিরি দেখানোর অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস (Swarup Biswas)। বৃহস্পতিবার...

বিধায়ক ভাঙানোর রাজনীতি! খেলা আরও অনেক বাকি

রন্তিদেব সেনগুপ্ত সাক্ষাৎকারটি যে নিতান্তই সৌজন্যমূলক ছিল না , ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নিজেই আটান্নজন বিধায়ককে নিয়ে বিধানসভার স্পিকারের কাছে হাজির...