Sunday, May 31, 2026

ভোট শুরুর আগেই করিমপুরে অশান্তি শুরু, বিজেপি এজেন্টকে অপহরণের অভিযোগ

Date:

Share post:

সকাল সাতটা থেকে রাজ্যের তিন কেন্দ্রে উপনির্বাচিনে ভোট গ্রহণ শুরু হয়েছে। কিন্তু নির্বাচন শুরুর আগেই অশান্তি শুরু হয়েছে নদিয়ার করিমপুর বিধানসভা কেন্দ্রে। এই কেন্দ্রের অন্তর্গত থানার পাড়ার একটি বুথে বিজেপি এজেন্টকে অপহরণের অভিযোগ উঠেছে শাসকদল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। এমন খবর পেয়ে থানারপাড়া লক্ষ্মীপুরে প্রাথমিক স্কুলের সেই বুথে ছুটে যান বিজেপি প্রার্থী জয়প্রকাশ মজুমদার। তাঁর দাবি, এখনও খুঁজে পাওয়া যায়নি সেই এজেন্টকে। পুলিশকে জানানো হয়েছে।

যদিও তৃণমূল শিবির এই অভিযোগ অস্বীকার করেছে। ঘাসফুল শিবির -এর পক্ষ দাবি করা হয়েছে, বিজেপির লোক নেই বলে তারা এজেন্ট বসাতে পারিনি বুথে। অন্যদিকে তৃণমূলের অভিযোগ, বিজেপি প্রার্থী জয়প্রকাশ মজুমদার ভোটারদের বুথে আসতে বাধা দিচ্ছেন।

Related articles

পুলিশের মদতে বিজেপির গুন্ডাদের ষড়যন্ত্র! হামলার অভিযোগে আদালতে যাওয়ার বার্তা অভিষেকের

নিহত দলীয় কর্মী সঞ্জু কর্মকারের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে সোনারপুরে বিক্ষোভ ও উত্তেজনার মুখে পড়েন তৃণমূল কংগ্রেসের...

অন্নপূর্ণার ফর্মে তথ্যের পাহাড়, সুবিধা মিলবে কি না তা নিয়েই ধোঁয়াশা!

লক্ষ্মীর ভাণ্ডারের পরিবর্তে চালু হওয়া অন্নপূর্ণা যোজনাকে ঘিরে রাজ্যজুড়ে নতুন বিতর্ক দানা বাঁধছে। দীর্ঘ আবেদনপত্র, বিস্তর ব্যক্তিগত তথ্য...

অভিষেককে ভর্তি না নিতে ডিসি-র হুমকি: হাসপাতালে সরব মমতা

দলীয় কর্মীর পরিবারের পাশে দাঁড়াতে গিয়ে বিজেপির আক্রমণের শিকার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই হামলার পরে...

গণতন্ত্রের উপর আক্রমণ: অভিষেকের উপর হামলায় সরব রাহুল-কেজরি

সোনারপুরে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে একযোগে সুর চড়ালেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী...