Wednesday, March 25, 2026

মাঝেরহাট ব্রিজের সুপার স্ট্রাকচারের দ্রুত অনুমোদন চেয়ে রেলমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

আর কিছুদিন পর গঙ্গাসাগর মেলা। যেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ পুণ্যার্থীর আসবে রাজ্যে। দক্ষিণ ২৪ পরগনা জেলায় গঙ্গাসাগরে যাওয়ার অন্যতম গুরুত্বপূর্ণ রাস্তা ডায়মন্ড হারবার রোড। যে রোডের উপর পড়ে মাঝেরহাট ব্রিজ।

কিন্তু সেই মাঝেরহাট ব্রিজেই এখন চলছে কাজ। তাই গঙ্গাসাগর মেলার আগে মাঝেরহাট ব্রিজ তৈরি না হলে তীব্র যানজটের সম্ভাবনা। এদিকে মাঝেরহাট ব্রিজের ‘সুপার স্ট্রাকচার’-এর অনুমোদন চেয়ে এখনও তা পায়নি রাজ্য সরকার।

এই বিষয়ে দ্রুত অনুমোদনের জন্য রেলমন্ত্রী পীযূষ গোয়েলকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই ‘সুপার স্ট্রাকচার’-এর অনুমোদন যাতে রেল দ্রুত করে দেয়, সেটা দেখার জন্য রেলমন্ত্রীকে অনুরোধ করেছেন মুখ্যমন্ত্রী।

Related articles

১৫ বছরের আয়ু কি বাড়বে? ২৭ মার্চ শুনানি পরিবহণ দফতরে 

১৫ বছর পেরোলেই কি বাতিলের খাতায় চলে যাবে পণ্যবাহী ট্রাক ও স্কুল পুল কার? এই আয়ুসীমা শিথিলের দাবিতে...

বিজেপির তৃতীয় প্রার্থী তালিকায় অভয়ার মা: প্রত্যাশা মতোই পানিহাটি থেকে প্রার্থী

যেমন ইচ্ছা প্রকাশ তেমন পালন। একের পর এক বিজেপি নেতার কাছে দরবার। দিল্লি পর্যন্ত দৌড় যেন প্রাথমিক সাফল্য...

সারা অতীত, শিল্পপতির মেয়ের প্রেমে মজেছেন শুভমান!

সারা তেন্ডুলকরের পর অনন্যা। আবারও সম্পর্কের গুঞ্জনে শিরোনামে শুভমান গিল(Shubman Gill)। এতদিন সারা তেণ্ডুলকর-এর সঙ্গে তাঁর নাম জড়িয়ে...

আদালতের নির্দেশিকায় ভুয়ো ভিডিও মামলায় স্বস্তিতে গম্ভীর

ভুয়ো ভিডিও মামলায় বড় স্বস্তি পেলেন ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir)। দিল্লি হাইকোর্টের পক্ষ থেকে মেটা,...