Tuesday, June 23, 2026

রাজ্যেই তৈরি হবে ত্রিপল, মজুত থাকবে শাড়ি, ঘোষণা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

বুলবুল দুর্গতদের জন্য ত্রাণের ব্যবস্থা করতে গিয়ে বিভিন্ন বাস্তব সমস্যার সম্মুখীন হচ্ছে রাজ্য সরকারকে। সেই কারণে এবার প্রশাসনের তরফে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়। স্থির হয়েছে, রাজ্যেই তৈরি হবে ত্রিপল। পাশাপাশি, তন্তুজ-মঞ্জুষার মতো স্বনির্ভর গোষ্ঠীতে বেশি সংখ্যক শাড়ি তৈরি করে মজুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার, নবান্ন থেকে ত্রাণ বিলি করে একথা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি, তিনি জানান বিপর্যস্ত এলাকায় অনেক সময় কেরোসিন পেতে সমস্যা হয়। এর ফলে জ্বালানি মেলে না। এই সমস্যার সমাধানে রাজ্যেই হবে গুল তৈরির কারখানা।

সোমবার, বিকেল চারটে নাগাদ, নবান্নের সামনে মঞ্চ তৈরি করে রাজ্যের বিভিন্ন প্রান্তের বুলবুল-দুর্গত অঞ্চলে ত্রাণ পাঠানো হয়। নিজে দাঁড়িয়ে থেকে সেই ব্যবস্থার তদারকি করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, রাজ্য সরকার যে কোনও প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলার জন্য সব রকম ভাবে তৈরি হচ্ছে। বুলবুল মোকাবিলা করতে গিয়ে যে সমস্যাগুলির সম্মুখীন হতে হয়েছে, তা থেকে শিক্ষা নিয়েই এই পরিকল্পনা করা হয়েছে।

আরও পড়ুন-মাঝেরহাট ব্রিজের সুপার স্ট্রাকচারের দ্রুত অনুমোদন চেয়ে রেলমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

 

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...