Monday, March 30, 2026

দেড় কুইন্টাল গাঁজা, গাড়ি সহ গ্রেফতার ৮

Date:

Share post:

দেড় কুইন্টাল গাঁজা ও একটি বড় গাড়ি ও একটি ছোট গাড়ি সহ গ্রেফতার আট। ধৃতদের নাম সরিকুল ইসলাম, সেখ বাদশা, তৌসিফ জারদারি, সাহারিয়া রকুন, আব্দুল্লাহ আল মামুদ, আইনাল বিশ্বাস, সজিবুর রহমান। এই সাত জনের বাড়ি জলঙ্গি থানার অন্তর্গত সাহেব নগর ধনিরামপুর এলাকায়। ফারুক মণ্ডল বাড়ি নদীয়া জেলার গোপাল পুর ঘাট। গাঁজা সহ গাড়ি গুলি পাচারের জন্যে উড়িষ্যা থেকে মুর্শিদাবাদের জলঙ্গি উদ্দেশ্য যাচ্ছিল। কান্দি থানার পুলিশ, গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাত্রি ২ নাগাদ কান্দি বহরমপুর রাজ্য সড়কে মনোহরপুর কালভাটের কাছে গাঁজা সহ একটি বড় গাড়ি ও একটি ছোট গাড়ি এবং আট ব্যাক্তিকে আটক করে পুলিশ। এর সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা তার তদন্ত শুরু করেছে পুলিশ।

আরও পড়ুন-গরু ও ষাঁড়দের শীত থেকে বাঁচাতে জ্যাকেট দেবে অযোধ্যা পুরসভা

 

Related articles

দক্ষিণবঙ্গের ৯ সাংগঠনিক জেলায় নির্বাচনী কমিটি ঘোষণা তৃণমূলের 

বিধানসভা নির্বাচনে রাজ্যের বিভিন্ন সাংগঠনিক জেলার নির্বাচনী কমিটি ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। রবিবার দলের তরফে একসঙ্গে দক্ষিণবঙ্গের ৯টি...

১৮ লক্ষ নাম বাদ পড়ার ইঙ্গিত! চতুর্থ সাপ্লিমেন্টারি তালিকা ঘিরে তুঙ্গে জল্পনা 

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ার গতিপ্রকৃতি নিয়ে ফের চর্চা শুরু হল প্রশাসনিক ও রাজনৈতিক মহলে। রবিবার এই...

প্রার্থী নিয়ে ফ্লপ শো: বিজেপির নিচুতলার কর্মীদের প্রশ্নের মুখে শীর্ষ নেতৃত্ব

দখল হয়েই গিয়েছে বাংলা। অথচ এখনও ২৯৪ আসনে প্রার্থীই ঘোষণা করতে পারল না বিজেপি। পরিস্থিতি এমন যে বারবার...

গ্যাস অমিল ডবল ইঞ্জিন মহারাষ্ট্রে: লাইনে দাঁড়িয়ে মৃত বৃদ্ধ

রান্নার গ্যাসে ঘাটতি নেই বলে বারবার দাবি করেছেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী। শনিবার সেই বিজেপি শাসিত...