Monday, March 30, 2026

পেঁয়াজ কিনতেই আমজনতার ‘চোখে জল’

Date:

Share post:

কাটতে নয়, এবার পেঁয়াজ কিনতেই চোখে জল আমজনতার। ইডেনের গোলাপি টেস্ট নিয়ে যখন মাতোয়ারা বাংলা তথা দেশে, তখনই গোলাপি সবজি কিনতে নাজেহাল ক্রেতারা। কারণ, ইডেনে বিরাটের সেঞ্চুরির পাশাপাশি কলকাতার বাজারেও সেঞ্চুরি করে ফেলেছে পেঁয়াজ। সোমবার পেঁয়াজ বিকিয়েছে ১০০টাকায়। দাম আরও বাড়তে পারে বলে মত বিক্রেতাদের।

এদিন, কোলে মার্কেটের পেঁয়াজপট্টিতে ৫০০ টাকা করে পাল্লা বিক্রি হয়েছে। খুচরো বাজারে বিকিয়েছে ১০০ টাকা কিলো দরে।

কিন্তু এই পরিস্থিতির কারণ কী? বিক্রেতারা জানাচ্ছেন, এই মরসুমের এটাই পেঁয়াজের শেষ স্টক। রাজ্যে পেঁয়াজের মোট চাহিদা সাড়ে ৯ লক্ষ মেট্রিক টন। ফলন হয়েছে সাড়ে ৬ লক্ষ মেট্রিক টন। বাকিটা মেটায় নাসিক। কিন্তু এবার, সেখানের বন্যায় কমপক্ষে সাড়ে ১৮ লক্ষ মেট্রিক টন পেঁয়াজ নষ্ট হয়ে গিয়েছে। সেই কারণেই চাহিদা বেশি আর জোগান কম থাকায় দাম উর্ধ্বমুখী। রাজস্থান ও কর্নাটক থেকে ৩ লক্ষ মেট্রিক টনের মতো পেঁয়াজ আমদানি করা হবে। তার আগে দাম কমবে না বলেই মনে করছেন সকলে।

Related articles

দক্ষিণবঙ্গের ৯ সাংগঠনিক জেলায় নির্বাচনী কমিটি ঘোষণা তৃণমূলের 

বিধানসভা নির্বাচনে রাজ্যের বিভিন্ন সাংগঠনিক জেলার নির্বাচনী কমিটি ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। রবিবার দলের তরফে একসঙ্গে দক্ষিণবঙ্গের ৯টি...

১৮ লক্ষ নাম বাদ পড়ার ইঙ্গিত! চতুর্থ সাপ্লিমেন্টারি তালিকা ঘিরে তুঙ্গে জল্পনা 

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ার গতিপ্রকৃতি নিয়ে ফের চর্চা শুরু হল প্রশাসনিক ও রাজনৈতিক মহলে। রবিবার এই...

প্রার্থী নিয়ে ফ্লপ শো: বিজেপির নিচুতলার কর্মীদের প্রশ্নের মুখে শীর্ষ নেতৃত্ব

দখল হয়েই গিয়েছে বাংলা। অথচ এখনও ২৯৪ আসনে প্রার্থীই ঘোষণা করতে পারল না বিজেপি। পরিস্থিতি এমন যে বারবার...

গ্যাস অমিল ডবল ইঞ্জিন মহারাষ্ট্রে: লাইনে দাঁড়িয়ে মৃত বৃদ্ধ

রান্নার গ্যাসে ঘাটতি নেই বলে বারবার দাবি করেছেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী। শনিবার সেই বিজেপি শাসিত...