Thursday, March 5, 2026

জনসংযোগ বাড়াতে মাঠে নেমে ধানও কাটলেন তৃণমূল বিধায়ক

Date:

Share post:

জনসংযোগ বাড়ানোর নির্দেশ দিয়েছে দল৷ সেই নির্দেশের ঠেলায় মাঠের জলে নেমে কৃষকদের সঙ্গে ধান কাটলেন তৃণমূল বিধায়ক৷

দক্ষিণ ২৪ পরগণার বুলবুল বিধ্বস্ত এলাকায় গিয়ে কৃষকদের ধানের খোঁজখবর নেওয়ার পর ধান কাটলেন ক্যানিং পশ্চিম কেন্দ্রের তৃণমূল বিধায়ক শ্যামল মন্ডল। বিধায়কের এই কর্মকাণ্ড দেখে হতবাক সকলেই। তবে মাঠে নেমে ধান কাটতে পেরে খুশি বিধায়ক নিজে।

তৃতীয় পর্বের ‘দিদিকে বল’-তে রবিবার বিধায়ক শ্যামল মন্ডল তালদি গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ বয়ার সিং ও শিবনগর গ্রামে যান। সেখানে দেখেন বেশ কিছু কৃষক জলের মধ্যে নেমে আমন ধান কাটছেন। জলে নেমে
তাঁদের কাছে গিয়ে জানতে চান ধান কেমন হয়েছে। এর পরই কোমরে গামছা বেঁধে হাতে কাস্তে নিয়ে নেমে পড়েন জলভর্তি মাঠে। বিধায়ক বলেন, স্থানীয় মানুষের সমস্যা শুনতেই মাঠে নেমেছি। শুধু ধান
নয়, শীতের সবজি নিয়েও সমস্যা আছে৷ কৃষকদের বলেছি, কোনও সমস্যা থাকলে স্থানীয় বিডিও এবং কৃষি দফতরকে জানাতে৷

আরও পড়ুন-জয়প্রকাশকে কিল-চড়-লাথি, রিপোর্ট তলব কমিশনের

 

spot_img

Related articles

পশ্চিম এশিয়ার যুদ্ধে বিশ্বের দুই ভাগ স্পষ্ট: ভারতের কী হবে, প্রশ্ন

হরমুজ প্রণালী দিয়ে কোনও দেশের জাহাজ যাবে না। ঘোষণা করার পর আবার মত বদল ইরানের। চিনকে (China) অনুমতি...

রাতভর CEO দফতরে ধর্নায় বামেরা! BJP-র বি-টিম তকমা মুছতে দেরিতে কমরেডরা, ব্যাখ্যা তৃণমূলের

নির্বাচন ঘোষণার আগে হঠাৎই সিইও দফতরে বামেরা। একদিকে নির্বাচনের আগে খাস কলকাতায় বহুদিন পরে লাল ঝাণ্ডা যে এখনও...

সেমির আগে ভক্তিতে আস্থা, ইংল্যান্ডের বিরুদ্ধে জানুন ভারতের সম্ভাব্য একাদশ

টি২০ বিশ্বকাপে (T20 World Cup Final)ফাইনালে উঠার লক্ষ্য নিয়ে লক্ষ্মীবারের সন্ধ্যায় ইংল্যান্ডের বিরুদ্ধে নামছে ভারত(India)। মুম্বই ওয়াংখেড়ে স্টেডিয়ামেই...

নাবালকের হাত থেকে চলল গুলি! মানিকচকে আহত ৩

মালদহের মানিকচকে দোল নিয়ে আচমকাই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। বুধবার সন্ধ্যায় রঙ খেলাকে কেন্দ্র করে গুলি চলার (firing)...