Monday, March 30, 2026

আজ সুপ্রিম কোর্টে ফের শুনানি, ফড়নবিশ ও পাওয়ারের চিঠি দেখবেন বিচারপতিরা

Date:

Share post:

মহারাষ্ট্র নিয়ে সুপ্রিম কোর্টের রিট পিটিশনে শিবসেনা, এনসিপি ও কংগ্রেসের দাবি ছিল 24 ঘন্টার মধ্যে বিজেপি সরকারকে ফ্লোর টেস্ট অর্থাৎ বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের নির্দেশ দেওয়া হোক। রবিবার শুনানির প্রথম দিনে সর্বোচ্চ আদালত এই বিষয়ে কোনও নির্দেশ না দিলেও জানিয়েছিল, সোমবার সকাল সাড়ে দশটার মধ্যে সলিসিটার জেনারেল তুষার মেহতাকে দেবেন্দ্র ফড়নবিশ ও অজিত পাওয়ারের চিঠি দুটি কোর্টে পেশ করতে হবে। এই দুটি চিঠির ভিত্তিতেই রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারি তাঁদের শপথগ্রহণের আমন্ত্রণ জানান। একইসঙ্গে বিচারপতিরা আবেদনকারীদের পিটিশনের কপি কেন্দ্র ও মহারাষ্ট্র সরকারকে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন। আজ সোমবার ফের মহারাষ্ট্র নিয়ে শুনানি হবে বিচারপতি অশোক ভূষণ, রামান্না ও সঞ্জীব খান্নার বেঞ্চে। বিজেপির হয়ে লড়ছেন মুকুল রোহতগি। অন্যদিকে তিন দলের পক্ষে থাকবেন অভিষেক মনু সিংভি ও কপিল সিব্বল।

Related articles

প্রার্থী নিয়ে ফ্লপ শো: বিজেপির নিচুতলার কর্মীদের প্রশ্নের মুখে শীর্ষ নেতৃত্ব

দখল হয়েই গিয়েছে বাংলা। অথচ এখনও ২৯৪ আসনে প্রার্থীই ঘোষণা করতে পারল না বিজেপি। পরিস্থিতি এমন যে বারবার...

গ্যাস অমিল ডবল ইঞ্জিন মহারাষ্ট্রে: লাইনে দাঁড়িয়ে মৃত বৃদ্ধ

রান্নার গ্যাসে ঘাটতি নেই বলে বারবার দাবি করেছেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী। শনিবার সেই বিজেপি শাসিত...

IPL: হতশ্রী বোলিং, রোহিতদের কাছে হেরে অভিযান শুরু নাইটদের

আইপিএলের(IPL) শুরুতেই হার কেকেআরের(KKR)। শাহরুখ খানের শহরে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে পরাজয়ের লজ্জা নিয়েই লিগ অভিযান শুরু নাইটদের। ভালো...

রাহুল প্রয়াত! শিল্পী থেকে রাজনীতিক, বন্ধু – বিশ্বাস হচ্ছে না কারো

শুধুমাত্র অভিনয়ের মধ্যেই আবদ্ধ কোনওদিন ছিল না রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের জীবন। জীবনকে সঠিক অর্থে যাপন করতেন এবং করতে...