Tuesday, February 24, 2026

Untold Breaking: বোলার ‘স্বামী বিবেকানন্দের’ ৭ উইকেট ইডেনে

Date:

Share post:

গোলাপি বলে ভারতে দিনরাতের প্রথম টেস্ট ইডেনের মুকুটে নতুন পালক যোগ করল। ইডেনে মুকুটে এই সম্মানের দৃষ্টান্ত কিন্তু বহু পুরনো। ময়দানের গেজেটে ১৮৮৪ সালের একটি ক্রিকেট ম্যাচের বিবরণ আছে। ক্রিকেটের নন্দন কানন তখন তরুণ তুর্কী। বয়স মোটে ২০। ক্যালকাটা ক্রিকেট ক্লাব এবং টাউন ক্লাবের মধ্যে সেখানে অনুষ্ঠিত হয় ক্রিকেট খেলা। টাউন ক্লাবের হয়ে এক তরুণ ৭ উইকেট নেন। তাঁর নাম নরেন্দ্রনাথ দত্ত। নথি বলছে, টাউন ক্লাবের মেম্বার ছিলেন তিনি। ১৭৭২ সালে গ্রেট ব্রিটেনের বাইরে ক্রিকেট ক্লাব প্রতিষ্ঠিত হয় বাংলায়। ১৮৮৪ প্রতিষ্ঠিত হয় টাউন ক্লাব। এর সদস্য ছিলেন সেই সময়ের নরেন্দ্রনাথ।

পরবর্তীকালে তিনিই সকলের নমস্য স্বামী বিবেকান্দ। সন্ন্যাস গ্রহণের পরে তিনি বলেছিলেন, “গীতা পড়ার চেয়ে ফুটবল খেলা ভালো”। তিনি তরুণ প্রজন্মকে শরীরচর্চার গুরুত্ব বোঝাতে চেয়েছিলেন। মজবুত শরীরে কাজে উদ্যম আসবে—এই ছিল স্বামীজির লক্ষ্য। স্বামী বিবেকানন্দর ফুটবলের প্রতি আগ্রহের এই কথা বহুল প্রচারিত। নিজে ফুটবল খেলতেন, তাঁর বন্ধু ও অনুগামীদের সেই খেলায় উৎসাহ দিতেন। কিন্তু একই সঙ্গে তিনি ক্রিকেটেও পারদর্শী ছিলেন, জানাচ্ছে ময়দানের নথি। গোলাপি আলোর নতুন ইডেন আলো ফেলল সেই অচেনা নরেন্দ্রনাথ দত্তের উপর।

আরও পড়ুন-বিয়ের খবর অতিরঞ্জিত, আপাতত তীর্থ করতে আরব যাচ্ছেন মন্ত্রী গিয়াসউদ্দিন

 

spot_img

Related articles

ভোটের মুখে বড় ভাঙন পদ্ম শিবিরে, গোজিনায় তৃণমূলে যোগ দিলেন বিজেপি পঞ্চায়েত প্রধান-সহ ৫০০

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগেই পূর্ব মেদিনীপুরের ময়নায় রাজনৈতিক সমীকরণ ওলটপালট হতে শুরু করেছে। বিজেপির জেলা কমিটির সদস্য...

মৃত সরকারি কর্মীর বকেয়া টাকা পাবেন বিবাহিত ও বিবাহবিচ্ছিন্ন কন্যারাও, নিয়মে বড় বদল নবান্নের

কর্মরত অবস্থায় কোনও রাজ্য সরকারি কর্মীর মৃত্যু হলে তাঁর প্রাপ্য আর্থিক সুবিধা পাওয়ার ক্ষেত্রে দীর্ঘদিনের আইনি জটিলতা কাটাল...

ফের বিদেশে ভারতের প্রতিনিধিত্ব সাংসদ অভিষেকের, একটি সংসদীয় দলের নেতৃত্বে লোকসভার দলনেতা

ফের বিশ্বের দরবারে ভারতের প্রতিনিধিত্ব করবেন তৃণমূল সাংসদ তথা লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ৬০-এর বেশি দেশের...

ঝাড়খণ্ডের কাসারিয়ার কাছে ভেঙে পড়ল এয়ার অ্যাম্বুলেন্স: ৭ জনের মৃত্যুর আশঙ্কা

ফের এক বিমান দুর্ঘটনা যেখানে সাতজনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। এবার মাঝ আকাশ থেকে ভেঙে পড়ল একটি এয়ার...