Wednesday, March 4, 2026

সৌরভের প্রশংসায় গায়ের জ্বালা? এ কী বললেন গাভাসকার !!

Date:

Share post:

সুনীল গাভাসকারের একটি বিতর্কিত মন্তব্য নিয়ে জলঘোলা শুরু।

ইডেন টেস্ট শেষের পর টিভি সাক্ষাৎকারে সঞ্জয় মঞ্জরেকরের ভারতের আক্রমণাত্মক পেস বাহিনী সংক্রান্ত এক প্রশ্নের জবাবে বিরাট কোহলি বলেন,” টেস্ট ক্রিকেটটা মানসিক শক্তির লড়াইও বটে। আমরা এখন পাল্টা জবাব দিতে পারি। বিপক্ষকে পাল্টা আঘাত দাদার জমানা থেকে শুরু। আমরা তা এগিয়ে নিয়ে যাচ্ছি।”

বলা বাহুল্য, বিরাট সৌরভজমানার প্রশংসা করেন।

এরপরেই টিভিতে গাভাসকার বলেন,” সৌরভ এখন বোর্ড প্রেসিডেন্ট। তাই ওর সম্পর্কে ভালো ভালো কথা বলতে হবে। কোহলির কথায় অনেকের মনে হতে পারে ভারতের ক্রিকেট শুরুই হয়েছিল 1994/95 বা 2000 সালের পর থেকে। কোহলি তো 1988 সালে জন্মেছে।তাই হয়ত ওর পক্ষে জানা সম্ভব নয়, ভারত সত্তর ও আশীর দশকেও সিরিজ জিতেছে বা ড্র করেছে।”

গাভাসকার নিশ্চিতভাবেই খোঁচা দিয়ে কথা বলেছেন।
কিন্তু বাস্তব হল পেসার দিয়ে পাল্টা আঘাত বা বিদেশেও বিপক্ষের চোখে চোখ রেখে পাল্টা দেওয়া সৌরভ জমানাতেই শুরু। আগে দল ছিল স্পিননির্ভর। একা কপিলদেব উঠে এলেও যোগ্য সঙ্গতের কেউ ছিল না। অনেক পরে শ্রীনাথ, প্রসাদ, জাহির খান, পাঠানদের আগমণ। ফলে গাভাসকারের মন্তব্য সমালোচিত হতেই পারে।

আরও পড়ুন-১৭০ জনের সমর্থন আছে, সুপ্রিম কোর্টে জানাল সরকার

 

spot_img

Related articles

মধ্যমগ্রাম স্টেশন চত্বরে বিধ্বংসী অগ্নিকাণ্ড, পরপর সিলিন্ডার বিস্ফোরণে আতঙ্ক

মধ্যমগ্রাম (Madhyamgram) স্টেশন সংলগ্ন ঘিঞ্জি এলাকায় বুধবার আচমকা ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যেই আগুন গ্রাস করে নেয়...

মধ্যপ্রাচ্যে উত্তেজনার জেরে তেলের দাম ঊর্ধ্বমুখী, রেকর্ড পতন টাকার দামে

ইরানে মার্কিন-ইজরায়েলের (Iran - Israel war) যৌথ হামলা। তেল-সঙ্কট, সোনার দর ঊর্ধ্বমুখী-শেয়ার মার্কেটে (Share Market ) ধস তার...

সপ্তাহ শেষে ভিজবে বাংলা, বসন্তে ফের বৃষ্টির পূর্বাভাস! 

হোলির দিনে সর্বনিম্ন তাপমাত্রার বড় পরিবর্তন না হলেও রোদের তেজ ভালোই অনুভব করা যাচ্ছে। বুধবার সকাল থেকেই উর্ধ্বমুখী...

আকাশসীমানায় এবার দুর্ভেদ্য ‘সুদর্শন’ কবচ আনছে ভারত!

পশ্চিম এশিয়ায় যুদ্ধের দামামা আর বিশ্ব রাজনীতির টালমাটাল পরিস্থিতি—সব মিলিয়ে সময়টা বেশ জটিল। এই অস্থির আবহেনিজের আকাশসীমা নিয়ে...