Thursday, June 11, 2026

আদালতে মামলা উঠতেই জামিন পেয়ে গেলেন জয়প্রকাশ হেনস্থায় অভিযুক্তরা

Date:

Share post:

করিমপুর বিধানসভা উপনির্বাচনে বিজেপি প্রার্থী জয়প্রকাশ মজুমদারকে মারধর এবং লাথিমারার ঘটনায় ৫ অভিযুক্ত জামিন পেয়ে গেলেন। আদালতে মামলা উঠতেই জামিন পেয়ে যায় ওই অভিযুক্তরা।

সোমবার করিমপুর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের দিন আক্রান্ত হন বিজেপি প্রার্থী জয়প্রকাশ মজুমদার। চড়-ঘুষি-লাথি মেরে রাস্তায় পাশে ফেলে দেয় একদল লোক। ঘটনায় ৯ জনের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেছিল বিজেপি।

বিজেপির অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে থানারপাড়া থানার পুলিশ ভিডিও ফুটেজ দেখে গ্রেফতার করে ৫ জনকে। মঙ্গলবার তাদের তেহট্ট আদালতে তোলা হয়। সঙ্গে সঙ্গে তাদের জামিনও হয়ে যায়।

রাজ্য বিজেপি এই ঘটনার কড়া নিন্দা করে। জানানো হয়েছে, বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের কাছে যাবে তারা।আন্দোলন হবে। প্রশাসন অভিযুক্তদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয় নি বলেই তারা জামিন পেয়ে যায় বলে দাবি করেছে বিজেপি শিবির।

Related articles

FIFA World Cup: ক্রোয়েশিয়া থেকে জাপান, চমক দিতে পারে কোন দেশগুলি?

ফেভারিটের তালিকায় না ফুটবল বিশ্বকাপে (FIFA World Cup)চমক দিতে পারে একাধিক দেশ। এবার ৪৮ দেশের বিশ্বকাপ, ফলে ছোট...

সায়নী ঘোষ কোথায়? স্যোশাল মিডিয়া বোমা ফাটালেন তৃণমূলের যুবনেতার মৃত্যুঞ্জয়  

রাজ্য যুব সভাপতি সায়নী ঘোষ কোথায়? যুব তৃণমূলের হোয়াটসঅ্যাপ গ্রুপে বৃহস্পতিবার উচাটন। রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay...

ফের ক্ষেপণাস্ত্র হামলার শিকার ভারতীয় জাহাজ ‘এমটি জালবীর’

পশ্চিম এশিয়ার যুদ্ধের জেরে একের পর এক জাহাজে হামলায় রীতিমত উদ্বেগে ভারত। বৃহস্পতিবার ওমান উপকূলের কাছে আরও একটি...

রাহুলের মৃত্যুর তদন্তে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর দফতরের 

তালসারিতে শ্যুটিং করতে গিয়ে গত মার্চ মাসে মৃত্যু হয়েছে অভিনেতার রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Bandopadhyay)। কেটে গেছে...