Monday, April 6, 2026

শতায়ু নির্মলাকে চেনেন না তো!

Date:

Share post:

পায়ে পায়ে শতবর্ষ। কিন্তু শতবর্ষ পেরিয়েও তাঁর প্রথম প্রেম গণশক্তি এবং দ্বিতীয় প্রেম সিপিআইএম।

বরানগরে নির্মল ভট্টাচার্য। এই নভেম্বরে সেঞ্চুরি হাঁকিয়ে দিব্যি রয়েছেন তন্দুরস্ত। সকালে উঠে চায়ের সঙ্গে চাই গণশক্তি। তারপর সারাদিন টিভিতে দেখার চেষ্টা করেন বামেদের খবর। জন্মদিন উপলক্ষে তার কাছে এসেছিলেন সিপিএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। তাঁর হাতেই গণশক্তির জন্য তুলে দিলেন ১লক্ষ ১০হাজার টাকা। তবে এবারই প্রথম নয়, জ্যেষ্ঠপুত্র চিত্ত ভট্টাচার্য মারা যাওয়ার পর তার পারলৌকিক ক্রিয়ার পরিবর্তে ৩লক্ষ টাকা তুলে দিয়েছিলেন গণশক্তি তহবিলে। ২০১৮ সালেও ১লক্ষ টাকা দিয়েছিলেন। সব মিলিয়ে প্রাণের গণশক্তিকে তিনি এখনও পর্যন্ত ৫লক্ষ টাকা অনুদান দিয়েছেন।

তবে কি নির্মলা সিপিএমের সক্রিয় কর্মী? মোটেই না, তিনি একজন সমর্থক মাত্র। আর নিপাট ভালোবাসা থেকে তিনি বারবার গণশক্তির পাশে দাঁড়ান। শতায়ুর অনুরোধ, মৃত্যুর পর যেন কোনও পারলৌকিক ক্রিয়া না করা হয়। তাঁর পারলৌকিক ক্রিয়ার কাজে ব্যবহার করা হবে যে টাকা সেই টাকা যেন গণশক্তির তহবিলে তুলে দেওয়া হয়। অভিভূত বাম নেতৃত্ব। তন্ময় ভট্টাচার্য, রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র বলছেন, নির্মলা ভট্টাচার্য বামেদের প্রেরণা। ওনারা আছেন বলেই আমাদের বেঁচে থাকার সাহস বাড়ে।

Related articles

“আগামী ২০ বছর আপনারা মুখ ফেরাবেন না”, শিলিগুড়িতে উন্নয়নের নতুন রোডম্যাপ অভিষেকের

মণীশ কীর্তনিয়া, শিলিগুড়ি গৌতম দেবকে জেতান শিলিগুড়ির রাশ আমার হাতে থাকবে। সরকার তৈরির ৬ মাস পর যখন পুরসভার নির্বাচন...

‘নিজেদের এতটাও উঁচুতে রাখবেন না,’ কমিশন নিযুক্ত মুখ্যসচিবকে নজিরবিহীন ভর্ৎসনা সুপ্রিম কোর্টের! নির্দেশ ক্ষমা চাওয়ার

নির্বাচন কমিশন নিযুক্ত রাজ্যের নতুন মুখ্যসচিবের ভূমিকা নিয়ে নজিরবিহীন অসন্তোষ প্রকাশ করল সুপ্রিম কোর্ট। মালদার মোথাবাড়িতে বিচারকদের দীর্ঘক্ষণ...

IPL: বাদশা দর্শনে বাধা বৃষ্টি, চেনা চিত্র উধাও ইডেনের

ভোটের মরশুমে আইপিএলের প্রথম ম্যাচে হাউসফুল ছিল ইডেন। সোমবার সন্ধ্যায় শাহরুখ খানের আগমনেও ইডেন কানায় কানায় পূর্ণ হল...

স্থানীয় বাসিন্দা গৌতম দেবকে জেতান, পাশে পাবেন: শিলিগুড়িতে বিজেপির সাংসদ-বিধায়ককে নিশানা অভিষেকের

এলাকার সাংসদ, বিধায়ক বেশির ভাগ সময়েই বাইরে থাকেন। ফলে ব্যাহত হয় উন্নয়ন। সেই বাধা কাটাতে দলীয় প্রার্থী গৌতম...