Tuesday, April 7, 2026

নাশকতার হাত থেকে বাঁচল রাজধানী, জালে ৩ সন্দেহভাজন আইএস জঙ্গি

Date:

Share post:

রাজধানীতে বড়সড় জঙ্গি হামলা করার পরিকল্পনা ভেস্তে দিল পুলিশ। দিল্লি ও অসম পুলিশের যৌথ অভিযানে ধরা পড়ল আইএস-এর ৩ সন্দেহভাজন জঙ্গি। সূত্রের খবর, প্রথমে অসম ও পরে টার্গেট ছিল দিল্লি। তার আগে গোপন সূত্রে খবর পেয়ে, অসমের গোয়ালপাড়া থেকে ৩ সন্দেহভাজন জঙ্গিকে গ্রেফতার করা হয়। উদ্ধার হয়েছে আইইডি ও টাইমার। ধৃত ৩ জন- রঞ্জিত আলি, জামিউল জামাল ও মোকাদ্দেস ইসলাম আইএস-এর সক্রিয় সদস্য বলে পুলিশ সূত্রে খবর। অন্যান্য পেশার আড়ালে জঙ্গি সংগঠনের হয়ে কাজ করত তারা। রাজধানীতে নাশকতা চালানোর আগে পরীক্ষামূলক ভাবে অসমের দুধনৈর রাসমেলায় বিস্ফোরণের ছক ছিল জঙ্গিদের। ধৃত ৩জনকে স্থানীয় আদালতে তোলা হলে ১২ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক।

আরও পড়ুন-সোনিয়া বললেন আমরাই জিতব, রায়ে উল্লসিত শারদ পাওয়ার

 

Related articles

মধ্যরাতে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ কমিশনের: কত যোগ্য? অযোগ্যই বা কত

ফের মধ্যরাতে তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।রাজ্যে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকায় প্রথমবার যোগ্য ও অযোগ্য হিসাবে চিহ্নিত...

ভোটার তালিকায় বহিরাগত ঢোকানোর ছক! প্রভুকে খুশি করতেই ব্যস্ত, কমিশনকে কটাক্ষ তৃণমূলের

বিজেপিকে খুশি করতে বিহার-উত্তরপ্রদেশ থেকে ভোটার আনা হচ্ছে বাংলায়! আর সুপরিকল্পিত চক্রান্তে বাংলার বৈধ ভোটারদের নাম কেটে ভোটাধিকার...

ভোটার তালিকায় জটিলতা মেটাতে তৎপর কমিশন, সিইও দফতরে বিশেষ দায়িত্বে বিভূ গোয়েল

ভোটার তালিকা সংশোধন তথা এসআইআর প্রক্রিয়া নিয়ে সাম্প্রতিক টানাপড়েনের আবহে রাজ্যের নির্বাচনী পরিকাঠামোয় বড়সড় রদবদল ঘটাল ভারতের নির্বাচন...

গেরুয়া শিবিরে বিতর্কিত বাম নেতা অনিল বসুর পুত্র সৌম্য

বাবা বাম জমানার বিতর্কিত নেতা অনিল বসু (Anil Basu)। এবার তাঁর ছেলে সৌম্য বসুকে এবার দেখা গেল বিজেপির...