Saturday, June 20, 2026

জয়প্রকাশ মজুমদারকে কে লাথি মেরেছিল? খোঁজ দিলেন বাবুল

Date:

Share post:

নদিয়ার করিমপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে ভোটগ্রহণকে ঘিরে গোলমাল সোমবার সকাল থেকে সংবাদশীর্ষে। করিমপুর বিধানসভার থানারপাড়া ৩২ নম্বর বুথে চরম হেনস্থার শিকার হন বিজেপি প্রার্থী জয়প্রকাশ মজুমদার। বিজেপি শিবিরের অভিযোগ, বুথ থেকে বাইরে বেরনোর পর বিজেপি প্রার্থীকে ঘিরে ধরেন তৃণমূল কর্মীরা। শুরু হয় ধাক্কাধাক্কি। অভিযোগ, তাঁকে লাথি মেরে রাস্তার পাশের ঝোপে ফেলে দেওয়া হয়। চোট পান জয়প্রকাশ মজুমদার। ঘটনার জেরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। এই ঘটনা তৃণমূলেরই করা বলে অভিযোগ করে বিজেপি।

এর পরেই এই ঘটনা নিয়ে তোলপাড় হয় রাজ্য রাজনীতি। জয়প্রকাশের আক্রান্ত হওয়ার গোটা ঘটনার ভিডিও সামনে আসার পরই স্পষ্ট হয়ে যায় কে বা কারা আক্রমণ চালিয়েছে। ইতিমধ্যেই অভিযুক্তদের নামের তালিকা প্রকাশ করে শাস্তির দাবি তুলেছে বিজেপি। এদিন কেন্দ্রীয় মন্ত্রী তথা আসানসোলের বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয় টুইটারে সেই ভিডিও প্রকাশ করে ঘটনার নিন্দা করেছেন। একই সঙ্গে যার লাথির আঘাতে বিজেপি প্রার্থী ঝোপে পড়ে যান তার ছবিও আলাদা করে চিহ্নিত করেছেন।


জয়প্রকাশ মজুমদারকে চড়, লাথি, ঘুষি মারা ঘটনায় মূল অভিযুক্ত হিসেবে নাম উঠে এসেছে তারিকুল শেখ নামে এক যুবকের। তাঁকে জয়প্রকাশ মজুমদারের পিঠে লাঠি মারতে দেখা যায় মোবাইল ক্যামেরার ফুটেজে। তারিকুল ছাড়াও আরও ৯ তৃণমূল কর্মীর নামে অভিযোগ জানিয়েছে বিজেপি। বাকি অভিযুক্তরা হল বঙ্কিম মণ্ডল, হাবিবুর রহমান বিশ্বাস, কালামউদ্দিন বিশ্বাস, দুখু মালিথা, খুদাবক্স শেখ, দিনারুল বিশ্বাস, মাসাদুল আলম, ও হাবিব বিশ্বাস। এদের সকলের বিরুদ্ধে শাস্তির দাবি করেছে বিজেপি।

Related articles

জয়ের পরেই আরও বড় সুখবর দিলেন আনসেলোত্তি, ব্রাজিলকে নিয়ে থাকছে চিন্তার কারণও

বিশ্বকাপের(FIFA World Cup)  দ্বিতীয় ম্যাচে জয়ে ফিরল ব্রাজিল (Brazil )।হাইতিকে ৩-০ গোলে হারিয়ে দিল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ব্রাজিলের...

সই-জাল তদন্তে শোভনদেবের বাসভবনে সিআইডি 

বিধানসভায় সই-জাল কাণ্ডের তদন্তে এবার বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়ের (TMC MLA Sovandeb Chattopadhyay) বাড়িতে সিআইডি...

সোনা রুপোর দামে বড় পতন! শনিবার নতুন দাম দেখে নিন এক নজরে

সপ্তাহের শেষে গয়না কেনাতে বড় স্বস্তি। এক ধাক্কায় বেশ খানিকটা কমল সোনা রুপোর দাম। আপনি যদি এই সময়ে...

চারধাম যাত্রা রেকর্ড মৃত্যু, চিন্তা বাড়ছে উত্তরাখণ্ড প্রশাসনের

গত এপ্রিল থেকে উত্তরাখণ্ডে চারধাম যাত্রা(Char Dham Yatra) শুরু হয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত পুণ্যার্থীর সংখ্যা ছাড়িয়েছে ৩৭ লক্ষ। কিন্তু...