Saturday, June 20, 2026

এবার রাজ্যপালের মুখেও ‘জয় বাংলা’

Date:

Share post:

বিজেপি’র জয় শ্রীরাম’- এর পাল্টা হিসেবে বাংলায় যথেষ্ট জনপ্রিয় হয়েছে তৃণমূলের ‘জয় বাংলা স্লোগান৷ সোমবার রবীন্দ্রসদনে একটি অনুষ্ঠানে গিয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়৷ মঞ্চে রাজ্যপাল বক্তব্য রাখতে উঠতেই দর্শকদের মধ্যে থেকে আওয়াজ ওঠে ‘জয় বাংলা’৷ খানিকক্ষণ পরে রাজ্যপালও মাইক টেনে উত্তর দিলেন ‘জয় বাংলা’৷

‘পদ্ম- শিবিরের ‘জয় শ্রীরাম’-এর পাল্টা হিসেবে তৃণমূল সর্বত্রই ‘জয় বাংলা স্লোগান ব্যবহার করছে৷ রবীন্দ্রসদনে রাজ্যপালও অবলীলায় সেই স্লোগানই দিলেন৷ এদিন রাজ্যপালের বক্তব্য রাখার সময়ে দর্শকাসন থেকে অনেকেই চিত্‍কার করে বলতে থাকেন, ‘রাজনৈতিক বক্তব্য’ রাখছেন রাজ্যপাল৷ বক্তব্য শেষ হওয়ার আগেই দর্শকাসন থেকে স্লোগান ওঠে ‘জয় বাংলা’৷ হেসে ফেলেন ধনকড়৷ অনুষ্ঠান শেষ হওয়ার পর রাজ্যপাল জগদীপ ধনকড় ফের মাইকের কাছে যান৷ মাইক হাতে তিনি নিজেই পাল্টা ‘জয় বাংলা’ স্লোগান দেন৷ রাজ্যপালের মুখে এই স্লোগান কৌতূহল সৃষ্টি করেছে৷

Related articles

ইংল্যান্ড সিরিজেও নেই হার্দিক! কোহলির ফিটনেস নিয়েও প্রশ্ন

চোটের সমস্যা যেন পিছু ছাড়ছে না ভারতীয় দলকে। চোটের জন্য আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের(ODI) সিরিজ থেকে আগেই ছিটকে গিয়েছেন...

পশ্চিমবঙ্গ দিবস-শ্যামাপ্রসাদ ভূমিকা রাখা হোক পাঠ্যবইয়ে: দাবি সুকান্তর, সহমত আরও ২ মন্ত্রীর

কেন ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস? শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের (Shyamaprasad Mukharjee) ভূমিকা কী? এ বিষয় নিয়ে একটা চ্যাপ্টার পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত...

সোশ্যাল মিডিয়ায় ‘একেন বাবু’র রাজনৈতিক পোস্ট! সতর্ক করলেন অনির্বাণ 

তারকাদের নাম ছবি ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো অ্যাকাউন্ট নতুন কিছু নয়। এবার সেই তালিকায় জুড়ে গেল অনির্বাণ...

জেনে নিন শনিবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন দাম জারি করে সরকারি...