Saturday, April 11, 2026

নাট্যমেলার উদ্বোধনে ‘দীনবন্ধু মিত্র’ পুরস্কারে সম্মানিত হলেন ব্রাত্য বসু

Date:

Share post:

রবীন্দ্র সদনে উদ্বোধন হয়ে গেল ১৯তম নাট্যমেলার। এই অনুষ্ঠানে রাজ্যের বিজ্ঞান ও প্রযুক্তি এবং জৈব প্রযুক্তি দফতরের মন্ত্রী তথা বিখ্যাত নাট্যব্যক্তিত্ব ব্রাত্য বসুকে এ বছর নাটকের সর্বোচ্চ সম্মান ‘দীনবন্ধু মিত্র’ পুরস্কার তুলে দেওয়া হয়। ল ‘শম্ভু মিত্র’ পুরস্কারে সম্মানিত করা হয় অশোকনগর নাট্যমুখের নির্দেশক অভি চক্রবর্তীকে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্পিতা ঘোষ, ঊষা গাঙ্গুলি, গৌতম হালদার, দেবেশ চট্টপাধ্যায়, অভি চক্রবর্তী-সহ বাংলা থিয়েটার জগতেও একঝাঁক নক্ষত্র।

প্রসঙ্গত,২৬ নভেম্বর থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত চলা এই নাট্যমেলায় বিভিন্ন নাট্যমঞ্চে ভিন্ন স্বাদের নাটক পরিবেশিত হবে। ‘টালিগঞ্জ স্বপ্নমৈত্রী’র ‘লুকোচুরি’ নাটক দিয়েই ১৯তম কলকাতা নাট্যমেলার অন্তরঙ্গ নাটকের সূচনা। যা উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর গল্প অবলম্বনে তৈরি।

Related articles

মথুরায় যমুনায় নৌকাডুবি: উদ্ধার ১০ দেহ

প্রায় এক দশক পরে যমুনায় নৌকাডুবির ঘটনা। শুক্রবার দুপুরে পুণ্যার্থী বোঝাই একটি নৌকা বৃন্দাবনের কাছে উল্টে (boat capsize)...

বাংলায় এসে ঘাটাল মাস্টারপ্ল্যানের ‘প্রতিশ্রুতি’! অমিত শাহর অজ্ঞতা প্রমাণ করলেন অভিষেক

বর্ষা মানেই বন্যায় পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকায় বানভাসি মানুষ। রাজ্য থেকে বর্ষা বিদায় নিলেও ঘাটালের মানুষ থাকত জলের...

বোমাতঙ্ক অমৃতসর মেলে: যাত্রীদের নামিয়ে শুরু তল্লাশি

বোমাতঙ্কের জেরে মাঝপথে দাঁড় করিয়ে দেওয়া হল হাওড়া থেকে অমৃতসরগামী আপ অমৃৎসর মেলকে। ফোনে বোমা থাকার খবর দেওয়ায়...

বেনজির রাজনৈতিক সৌজন্যে নিজের পোস্টার নিজেই ছিঁড়লেন কুণাল

রাজনৈতিক সৌজন্যের অনন্য নজির। বিরোধী প্রার্থীর পোস্টারের উপর লাগানো নিজের পোস্টার নিজেই ছিঁড়ে ফেললেন বেলেঘাটা তৃণমূল (TMC) প্রার্থী...