হার্ভার্ড থেকে স্নাতক, অক্সফোর্ডের স্কলার- সমপ্রেমে সোচ্চার রাজ্যসভার তৃণমূল প্রার্থী মেনকা

রাজ্যসভার নির্বাচনের জন্য প্রার্থী তালিকা ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস (Rajya Sabha Election TMC Candidate List)। বাবুল সুপ্রিয়, রাজীব কুমার, কোয়েল মল্লিকরা সাধারণ মানুষের কাছে পরিচিত নাম হলেও কৌতূহলের কেন্দ্রবিন্দুতে চতুর্থ জন - মেনকা গুরুস্বামী(Menaka Guruswamy)। সুপ্রিম কোর্টের এই ৫১ বছর বয়সী আইনজীবীর যোগ্যতা জানলে রীতিমতো চমকে যেতে হয়। তবে শুধুমাত্র শিক্ষাক্ষেত্রেই নয়, সুপ্রিম আইনজীবী যেভাবে সমপ্রেমের জন্য সোচ্চার হয়েছিলেন শীর্ষ আদালতে, সেই কারণেও তিনি এক ব্যতিক্রমী চরিত্র বটে। জয়ী হলে দেশের সংসদে প্রথম ঘোষিত সমকামী সাংসদ হতে মেনকা।
Sponsored

একাধারে অক্সফোর্ড (Oxford University)ও হার্ভার্ড থেকে পড়াশোনা করা স্কলার মেনকা সুপ্রিম কোর্টের একজন খ্যাতনামা আইনজীবী। নাম ঘোষণা হতেই তাঁকে ঘিরে আগ্রহ বাড়ছে। তিনি ২০১৭ থেকে ২০১৯ সাল পর্যন্ত নিউ ইয়র্কের কলম্বিয়া ল স্কুলে গবেষক ছিলেন। গুরুস্বামী ইয়েল ল স্কুল , নিউ ইয়র্ক ইউনিভার্সিটি স্কুল অফ ল (NewYork University School of law) এবং ইউনিভার্সিটি অফ টরন্টো ল ফ্যাকাল্টিতে (University of Toronto law faculty) ভিজিটিং ফ্যাকাল্টি হিসেবে দায়িত্ব পালন করেছেন। ১৯৯৭ সালে বারে যোগ দেন এবং তৎকালীন ভারতের অ্যাটর্নি জেনারেল অশোক দেশাইয়ের সাথে কাজ শুরু করেন। অক্সফোর্ড থেকে বিসিএল (২০০০) এবং হার্ভার্ড থেকে এলএলএম (২০০১) সম্পন্ন করার পর, তিনি নিউইয়র্কের ডেভিস পোক এবং ওয়ার্ডওয়েলে একজন সহযোগী হিসেবে আইন অনুশীলন করেন। মেনকা একদিকে যেমন ভারতীয় দণ্ডবিধির ৩৭৭ ধারা বাতিলের ঐতিহাসিক মামলায় তিনি অন্যতম প্রধান আইনজীবী ছিলেন, অন্যদিকে দেশের শীর্ষ আদালতে সমপ্রেমের পক্ষে সোচ্চার হয়েছিলেন তিনি। অগস্তা ওয়েস্টল্যান্ড কেলেঙ্কারি থেকে রাইট টু এডুকেশন সংক্রান্ত মামলা, ৩২ হাজার চাকরি বাতিল থেকে সাম্প্রতিক IPAC-ED মামলায় হাইকোর্ট ও সুপ্রিম কোর্টে রাজ্যের হয়ে তাঁর সওয়ালও বিশেষভাবে উল্লেখযোগ্য। মেনকাকে রাজ্যসভার সাংসদ প্রার্থী করে বিভেদকামীদের বিরুদ্ধে স্পষ্ট বার্তা তুলে ধরল বাংলার শাসকদল।
-
-
-
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

‘হাউসের সদস্যই নন, তাও অহেতুক অভিষেককে টানা কেন?’ স্পিকারের ভূমিকা নিয়ে উষ্মা প্রকাশ কুণালের
2h ago

এবার মালতীপুর স্টেশনে চলল বুলডোজার! অনিশ্চয়তায় হকার - ক্ষুদ্র ব্যবসায়ীরা
10h ago

দুর্নীতিতে কোনো রেয়াত নয়! ক্যাগ রিপোর্ট পেশের দিনক্ষণ জানিয়ে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
12h ago

“কর্মফল তো মিলবেই!” দলবদল প্রসঙ্গে বিধানসভায় মুখ খুললেন মুখ্যমন্ত্রী
13h ago

কবি সুভাষের পর এবার সিটি সেন্টার মেট্রো স্টেশনের পিলারেও ফাটল! উদ্বিগ্ন যাত্রীরা
14h ago

প্রতিশ্রুতি পূরণ মু্খ্যমন্ত্রীর! রাজ্যে গঠিত হল সপ্তম পে কমিশন, চেয়ারম্যান অবসরপ্রাপ্ত আইএএস অতনু চক্রবর্তী
14h ago
More from রাজ্য
View All →
‘ঘুষখোর’ পুলিশদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ! খোলা হচ্ছে কন্ট্রোলরুম: ঘোষণা মুখ্যমন্ত্রীর, ২০ হাজার কনস্টেবল নিয়োগের পরিকল্পনা
15h ago

গণতন্ত্রের পীঠস্থানে শারীরিক বলপ্রয়োগ! বিধানসভায় কুণালকে টেনে-হিঁচড়ে বের করার তীব্র নিন্দা অভিষেকের
16h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
17h ago

বিধানসভায় বক্তার তালিকা থেকে নাম কাটা! কণ্ঠরোধের চেষ্টার অভিযোগে তীব্র ক্ষোভ প্রকাশ কুণালের
18h ago

ট্রলার ডুবিতে মৃত মৎস্যজীবীদের পরিবারকে আর্থিক সাহায্য-চাকরির ঘোষণা মুখ্যমন্ত্রীর, সিকিমে টানেল বিপর্যয়েও পাশে রাজ্য
18h ago
