Monday, April 6, 2026

রাত পোহালেই ত্রিস্তরীয় নিরাপত্তায় ভোট গণনা

Date:

Share post:

রাত পোহালেই রাজ্যে ৩ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের গণনা। সকাল আটটা থেকে গণনা শুরু হবে। ৩ কেন্দ্রের জন্য ৩টি গণনা কেন্দ্র তৈরি হয়েছে। নির্বাচন কমিশন সূত্রে খবর, প্রতিটি কেন্দ্রে থাকছে দুটি করে কাউন্টিং হল। ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। থাকছে ৩টি নিরাপত্তা বেষ্টনী। মূল গণনা কেন্দ্রে থাকবে শুধু কেন্দ্রীয় বাহিনীর সদস্যরা। সেখানে রাজ্য পুলিশ ঢুকতে করতে পারবে না। প্রতি বিধানসভা কেন্দ্রে পাঁচটি করে ভিভিপ্যাট গোনা হবে বলে কমিশন সূত্রে খবর।

প্রথম স্তরে ২০০ মিটারের শুরুতে থাকবে রাজ্য পুলিশ। দ্বিতীয় স্তরে ১০০ মিটারের মধ্যে থাকবেন রাজ্য পুলিশের সশস্ত্র বাহিনীর অফিসাররা। দ্বিতীয় নিরাপত্তা বেষ্টনীতে থাকবেন একজন ম্যাজিস্ট্রেট পর্যায়ের আধিকারিক, যিনি গণনাকর্মীদের সচিত্র পরিচয় পত্র পরীক্ষা করবেন। এই দ্বিতীয় স্তরের নীচেই থাকবে মিডিয়া সেন্টার। আর গণনা কেন্দ্রের ভিতরে থাকছে কেন্দ্রীয় বাহিনী।

রাজনৈতিক দলগুলি শিবির করলে তা করতে হবে ২০০ মিটারের বাইরে। গণনাকর্মী এবং এজেন্ট ছাড়া কোনও ব্যাক্তি গণনাকেন্দ্রে ঢুকতে পারবেন না।

আরও পড়ুন-EXCLUSIVE: ছেলেবেলার কোচের মুখ থেকে শুনুন মাহির “ক্যাপ্টেন কুল” হয়ে ওঠার গল্প

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...