Monday, June 8, 2026

স্বামী সরে যাওয়ার পরই স্ত্রী’র আবেগঘন পোস্ট

Date:

Share post:

স্বামী’র ‘দু:সময়ে’ স্ত্রী’র আবেগঘন কবিতা, সঙ্গে একরাশ মনের কথা।

মহারাষ্ট্রে দ্বিতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়ে ফেলেছিলেন দেবেন্দ্র ফড়নবিশ। কিন্তু রাজনৈতিক কূটকচালিতে শেষরক্ষা হয়নি৷ ফড়নবিশকে ইস্তফা দিতে হয়েছে মুখ্যমন্ত্রীর পদ থেকে৷

স্বামীর এই দুঃসময়ে পাশে দাঁড়ালেন স্ত্রী অম্রুতা৷ গত ৫ বছর স্বামী যেহেতু মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী ছিলেন, তাই তিনিও ছিলেন রাজ্যের ফার্স্ট লেডি৷ ভেবেছিলেন, আরও পাঁচ বছর থাকবে সেই মর্যাদা। কিন্তু তা আর হলোনা। ফলে স্বামীর মতো অম্রুতাও খুইয়েছেন ‘ফার্স্ট লেডি’-র পদ।

আর তারপরই দেবেন্দ্র ফড়নবিশের স্ত্রী অম্রুতা ফড়নবিশ ট্যুইটরে লিখলেন একটি কবিতা৷ তিনি লিখেছেন,”আমরা আবার ফিরে আসবো৷ নিয়ে আসব একরাশ টাটকা বাতাস৷ এটা হেমন্ত, কালের পরিবর্তনের অপেক্ষা”।

হিন্দিতে এই ছোট্ট কবিতা ছাড়াও তিনি লিখেছেন আরও অনেক কথা। লিখেছেন, গত ৫ বছরের অভিজ্ঞতা খুবই সুখের ছিল৷ যা ভালবাসা পেয়েছি তাতে আমি আপ্লুত৷ আশা করি আমি আমার কাজ ঠিক করে করতে পেরেছি এবং রাজ্যবাসীকে নিরাশ করিনি৷ আমি আমার সেরাটা দেওয়ার চেষ্টা করেছি৷ আপনাদের ‘বহিনি’র (মারাঠিতে বৌদিকে বলা হয়) ভূমিকা পালন করতে পেরে খুবই খুশি আমি৷

Related articles

বিশাখাপত্তনমে ইস্পাত প্ল্যান্টে অগ্নিকাণ্ড! গলিত লোহা ছিটকে মৃত ৫ শ্রমিক 

অন্ধ্রপ্রদেশের আনাকাপল্লী জেলার বিশাখাপত্তনম ইস্পাত কারখানায় (ভিএসপি) অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত পাঁচজন শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় স্টিল মেল্ট...

বৈভবের প্রশংসায় পঞ্চমুখ কঙ্গনা 

ভারতীয় ক্রিকেটে দেশজুড়ে উত্তেজনার সৃষ্টি করেছে মাত্র ১৫ বছর বয়সী এক কিশোর, বৈভব সূর্যবংশী। ভারতীয় টি-টোয়েন্টি দলে ডাক...

বিদ্রোহী সাংসদের বৈঠকের মধুরেণ সমাপয়েৎ! শতাব্দীর বাড়ির চা-চক্রে হাজির মুখ্যমন্ত্রী

দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রীর ভূপেন্দ্র যাদবের বাড়িতে বিদ্রোহী সাংসদের বৈঠকের মধুরেণ সমাপয়েৎ চারবারের তৃণমূল (TMC) সাংসদ শতাব্দী রায়ের (Shatabdi...

‘বন্ধু’ আমেরিকার হামলায় ২৪ ভারতীয় নাবিকের প্রাণনাশের আশঙ্কা!

ওমান উপকূলের কাছে একটি পণ্যবাহী আন্তর্জাতিক জাহাজে মার্কিন নৌসেনার আচমকা হামলায় চাঞ্চল্য ছড়ালো। মাদাগাস্কারের ওই জাহাজটিতে মোট ২৪...