Wednesday, April 8, 2026

ফের ইন্টারনেট জালিয়াতি, গায়েব হাজার হাজার টাকা

Date:

Share post:

একেই বোধ হয় বলা হয় দিনে দুপুরে ডাকাতি। এক মিনিটের মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে গায়েব ৩০,৬৫০ টাকা। ঘটনায় কলকাতা লেদার কমপ্লেক্স থানায় এফআইআর দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত গ্রহণ করেছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে লেদার কমপ্লেক্স থানা এলাকার এক তথ্য প্রযুক্তি সংস্থার কর্মী অফিস পার্টির জন্য একটি পাঁচতারা হোটেলে টেবিল বুক করার জন্য ইন্টারনেটে সার্চ করেন। ওই কর্মীর অভিযোগ, হোটেলের নম্বরে ফোন করে তিনি জানতে পারেন ফোন মারফৎ টেবিল বুক করা সম্ভব। তার জন্য গুগল পে-এর সাহায্যে ১০ টাকা টোকেন দিতে হবে। কথা মতো ওই নম্বরে ইউপিআই-এর মাধ্যমে ১০ টাকা পাঠান তিনি। ওই নম্বর থেকে বলা হয়, এক মিনিট ধরে থাকুন। বলা হয়, আপনার বুকিং নেওয়া হয়ে গিয়েছে। কিন্তু তারপরই ওই কর্মী দেখেন তাঁর অ্যাকাউন্ট থেকে কাটা গিয়েছে ৩০,৬৫০ টাকা। এরপরই গোটা ঘটনা জানিয়ে থানায় অভিযোগ দায়ের করেন তিনি। তদন্তে নেমেছে পুলিশ। তবে গোটা ঘটনার দায় এড়িয়ে গিয়েছে অভিযুক্ত হোটেল।

Related articles

সব মামলায় জামিন: জেল থেকে মুক্তি পেতে চলেছেন সারদাকর্তা সুদীপ্ত সেন

কাশ্মীর থেকে গ্রেফতার হওয়ার ১২ বছর ১১ মাস পরে অবশেষে জেল থেকে মুক্তি পেতে চলেছেন সারদাকর্তা সুদীপ্ত সেন...

জন্মদিনে ‘পাশবিক’ লুকে ভক্তদের সারপ্রাইজ আল্লুর, অভিনেতার বাড়ির সামনে পুলিশের লাঠিচার্জ

'পুষ্পা' অভিনেতা জন্মদিন মানে দক্ষিণী বিনোদন জগতের অনুরাগীদের কাছে এ যেন এক উৎসবের মুহূর্ত। আর সেই দিনেই চন্দনদস্যু...

বিজেপি শাসিত মধ্যপ্রদেশে প্রশাসনের ব্যর্থতা, বালি মাফিয়াদের ট্রাক্টর পিষে মারল বনকর্মীকে

বালি মাফিয়াদের (Illegal Sand Mining) বাড়বাড়ন্ত বিজেপি শাসিত মধ্যপ্রদেশে। এর খেসারত দিচ্ছেন সেই সরকারের কর্মীকেই। মধ্যপ্রদেশে বিজেপি প্রশাসনের...

যুদ্ধবিরতির মধ্যেই ভারতীয়দের দ্রুত ইরান ছাড়ার নির্দেশ! ক্রমশ বাড়ছে উদ্বেগ

সংঘর্ষবিরতির মধ্যেই ভারতীয়দের দ্রুত ইরান (Iran Crisis) ছাড়ার নির্দেশিকা জারি। অশান্তির আগুন জ্বলছে ইরানজুড়ে। এই আবহে ভারতীয়দের নিয়ে...