Saturday, June 20, 2026

উদ্ধব ঠাকরেকে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী নিযুক্ত করলেন রাজ্যপাল

Date:

Share post:

মহারাষ্ট্রের রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারি শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরেকে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হিসাবে নিযুক্ত করলেন। ঠাকরেকে লেখা চিঠিতে এই নিয়োগের কথা জানিয়েছেন। একইসঙ্গে উদ্ধব ঠাকরেকে বলেছেন, ” আপনি যেহেতু রাজ্য বিধানসভার সদস্য নন, সেকারনেই আপনাকে আগামী 6 মাসের মধ্যে বিধানসভায় নির্বাচিত হয়ে আসতে হবে”।

চিঠিতে রাজ্যপাল বলেছেন, শিবসেনা নেতা একনাথ শিণ্ডে, এনসিপি নেতা জয়ন্ত পাতিল এবং কংগ্রেস নেতা বালাসাহেব থোরাটের লেখা চিঠি আমি পেয়েছি।ওই তিন নেতা জানিয়েছেন, এই তিন দল ‘মহা বিকাশ আগধি’ বা MVA নামে একটি ফ্রন্ট গঠন করেছে এবং আপনাকেই সেই ফ্রন্টের সর্বসমর্থিত নেতা নির্বাচিত করেছে। কংগ্রেস, শিবসেনা, এনসিপি’র নির্বাচিত বিধায়করা ছাড়াও এই ফ্রন্টকে সমর্থন করছে সমাজবাদী পার্টি, সিপিএম, পিডব্লুপি, স্বভিমানি শ্বেতকারি সংগঠন এবং নির্দল বিধায়করা।” রাজ্যপাল বলেছেন, “MVA জানিয়েছে, তাদের সঙ্গে মোট 166 জন বিধায়কের সমর্থন আছে। এই সংখ্যাটি রাজ্য বিধানসভার মোট সদস্যসংখ্যার অর্ধেকের বেশি।”

প্রসঙ্গত, আগামী 1 ডিসেম্বর শিবাজি পার্কে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে।

Related articles

আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন-শিলান্যাস কর্মসূচি

আজ রাজ্যে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার (BJP Government) গঠনের পর প্রথমবারের মতো...

আজ রাজ্যজুড়ে বিজেপির পশ্চিমবঙ্গ দিবস উদযাপন, বিকেলে গঙ্গাবক্ষে অভিনব কর্মসূচি

আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালিত হবে শহর কলকাতায়। সেই উপলক্ষে গত ১৯ তারিখ থেকে তিন দিনব্যাপী...

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...